Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত (Scotch Price Cut) বাণিজ্য চুক্তির প্রভাব এবার দেখা যাচ্ছে আমদানি করা প্রিমিয়াম হুইস্কির বাজারে। দেশের কয়েকটি রাজ্যে জনপ্রিয় স্কচের দামে ইতিমধ্যেই প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পতন লক্ষ্য করা গিয়েছে।
কেন কমল দাম? (Scotch Price Cut)
এর পিছনে মূল কারণ ব্রিটিশ হুইস্কির উপর (Scotch Price Cut) আমদানি শুল্ক কমে যাওয়া। চুক্তি কার্যকর হওয়ার আগে ব্রিটিশ হুইস্কি ভারতে আনতে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হত। নতুন ব্যবস্থায় সেই হার কমে হয়েছে ৭৫ শতাংশ। আগামী দশ বছরে ধাপে ধাপে শুল্ক আরও কমিয়ে ৪০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে।
কোন ব্র্যান্ডের কত দাম? (Scotch Price Cut)
এর প্রভাব পড়েছে বেশ কিছু পরিচিত ব্র্যান্ডের (Scotch Price Cut) দামে। শিল্পমহলের তথ্য অনুযায়ী, ৭৫০ মিলিলিটার জনি ওয়াকার ব্ল্যাক লেবেলের দাম প্রায় ৪২৫০ টাকা থেকে কমে ৩৮০০ টাকার আশপাশে হয়েছে। একইভাবে জে অ্যান্ড বি-র দামও প্রায় ২৩০০ টাকা থেকে নেমে ১৭০০ টাকার কাছাকাছি এসেছে।
পশ্চিমবঙ্গেও কয়েকটি ব্র্যান্ডের দামে পরিবর্তন দেখা যাচ্ছে। গ্লেন্ডরিচ, শিভাস রিগাল ১২ বছর এবং ব্যালান্টাইনসের মতো ব্র্যান্ডের দাম আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র, গোয়া, রাজস্থান ও উত্তরপ্রদেশেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
তবে আমদানি শুল্ক কমলেই বোতলের দাম একই হারে কমে যায় না। রাজ্যভেদে আবগারি কর, পরিবহণ, বণ্টন খরচ এবং বিক্রেতার লাভের পরিমাণের উপর চূড়ান্ত দাম নির্ভর করে।

