Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ব্রাজিল ফুটবল (Hotel Harassment) দলের সদস্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশের সময় হোটেলের লবিতে দুই মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ। ঘটনায় এক ৫৬ বছরের ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতার এক নামি হোটেলের লবিতে।
কী জানা গেছে? (Hotel Harassment)
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ৪ (Hotel Harassment) অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ঘটে। অভিযোগকারিণী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানায় BNS-এর ৭৪ ধারায় কেস রুজু হয়েছে ।
অভিযোগ ওই সময় অভিযোগকারিণী এবং তাঁর সঙ্গে থাকা নাগাল্যান্ডের আরও এক মহিলা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের দু জনকে আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। ঘটনায় তাঁদের শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগকারিণীর দাবি।
গ্রেফতার অভিযুক্ত (Hotel Harassment)
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে প্রগতি ময়দান থানার পুলিশ। হোটেলের লবিতে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির গতিবিধি খুঁটিয়ে পরীক্ষা করা হয়। অভিযোগকারিণীও CCTV ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। এরপর CCTV ফুটেজের সাহায্যে ওই ব্যক্তির গতিবিধি অনুসরণ করে তাঁকে চিহ্নিত করা হয়। পরে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: Weather: বর্ষা এখনও বিদায় নেয়নি, পুজোর আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি নিজের নাম ৫৬ বছর বয়সী পলাশ রায় বলে পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের নয়ডার বলে জানা গিয়েছে। ঘটনার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। CCTV ফুটেজ সহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কোনও বিষয় জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

