Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ফুটবলপ্রেমীদের (Match Pass Giveaway) জন্য এল বড়সড় সুখবর। আগামী ৬ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম উরুগুয়ে ফুটবল ম্যাচে বিশেষ সুবিধা পাবেন সেই সমস্ত দর্শক, যাঁরা গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির ‘জিওএটি ট্যুর’-এর টিকিট কিনেছিলেন।
কোন প্রতিশ্রুতি? (Match Pass Giveaway)
জানা গিয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট টিকিটধারীদের (Match Pass Giveaway) সৌজন্য উপহার হিসেবে ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের ফিজিক্যাল পাস দেওয়া হবে। অর্থাৎ, মেসিকে দেখার জন্য যাঁরা আগের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য এবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ তৈরি হয়েছে।
কোথা থেকে পাওয়া যাবে? (Match Pass Giveaway)
এই বিশেষ পাস সংগ্রহের জন্য ৫ অক্টোবর নির্দিষ্ট (Match Pass Giveaway) জায়গাগুলিতে যেতে হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাস বিতরণের ব্যবস্থা থাকবে। তবে পাস সংগ্রহের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
লাগবে প্রয়োজনীয় নথি
প্রত্যেক আবেদনকারীকে বৈধ সরকারি ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এর মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে। পাশাপাশি, গত বছরের ১৩ ডিসেম্বরের অনুষ্ঠানের আসল অর্থপ্রদত্ত টিকিটও সঙ্গে নিয়ে যেতে হবে। নথিপত্র যাচাইয়ের পরেই সংশ্লিষ্ট ব্যক্তির হাতে ম্যাচের ফিজিক্যাল পাস তুলে দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সম্পূর্ণ বার্তা প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন: Unusual Marriage Twist: পরিয়েছে রাখি, সেই দাদাকেই বিয়ে বোনের! মেয়ের শ্রাদ্ধ সারলেন বাবা
ফলে মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া উন্মাদনার পর এবার উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে আগের অনুষ্ঠানের টিকিটধারীদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করবে।


