Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক তরুণীর (Unusual Marriage Twist) বিয়ে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে যাঁকে নিজের দাদা বলে জানতেন, শেষ পর্যন্ত সেই যুবককেই বিয়ে করেছেন নন্দিনী পাণ্ডে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তাঁর প্রতীকী শ্রাদ্ধ করেছেন বাবা।
রাখিও পরিয়েছিলেন (Unusual Marriage Twist)
জানা গিয়েছে, শাশ্বত গুপ্তা নামে ২২ বছরের ওই (Unusual Marriage Twist) যুবক দীর্ঘদিন ধরেই নন্দিনীদের বাড়িতে যাতায়াত করতেন। পরিবারের দাবি, নন্দিনী তাঁকে দাদার মতোই মনে করতেন এবং বহু বছর ধরে রাখিও পরিয়েছেন। তাই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, তা পরিবারের কেউই বুঝতে পারেননি বলে দাবি নন্দিনীর মায়ের।
শেষে বিয়ে!
গত ২০ সেপ্টেম্বর নন্দিনী ও শাশ্বত বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করেন। পরদিন তাঁদের বিয়ের খবর জানতে পারেন নন্দিনীর বাবা। এরপর ক্ষোভে মেয়েকে মৃত ধরে নিয়ে প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, নন্দিনীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
তবে পরিবারের এই দাবি মানতে নারাজ নন্দিনী। বিয়ের পর প্রকাশ করা একটি ভিডিয়োয় তিনি জানান, শাশ্বতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং দু’জনের সম্মতিতেই বিয়ে হয়েছে। নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছেন বলেও দাবি করেন তিনি। বরং পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন নন্দিনী।

