Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালের জলখাবার হোক কিংবা বিকেলের (Jhal Suji) হালকা খিদে-ঝাল সুজি হতে পারে সহজ এবং সুস্বাদু একটি পদ। অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় এই খাবার। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মশলাদার ঝাল সুজি।
বানাবেন কিভাবে? (Jhal Suji)
প্রথমে একটি কড়াই গরম করে (Jhal Suji) তাতে সুজি দিয়ে হালকা আঁচে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। সুজির রং যেন বদলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুগন্ধ বের হলে ভাজা সুজি একটি পাত্রে তুলে রাখুন।
এবার কড়াইয়ে সামান্য তেল বা ঘি দিয়ে ফোড়নের জন্য সর্ষে, জিরে ও শুকনো লঙ্কা দিতে পারেন। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং সামান্য আদা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে গাজর, বিনস, মটরশুঁটি বা পছন্দের অন্য সবজি যোগ করা যায়। সবজি কিছুটা নরম হলে হলুদ, লঙ্কাগুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
আরও পড়ুন: Maa Durga: প্রতিমায় যে রং দেখি, শাস্ত্রে কী সেই রূপেই বর্ণিত মা দুর্গা?
এরপর প্রয়োজনমতো জল দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে ধীরে ধীরে ভাজা সুজি ঢালতে হবে এবং একইসঙ্গে নাড়তে হবে। এতে সুজিতে দলা তৈরি হবে না। আঁচ কমিয়ে কয়েক মিনিট রান্না করলেই সুজি ধীরে ধীরে ঘন হয়ে আসবে। ব্যাস রেডি ঝাল সুজি।


