Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উইকেন্ডের আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather Update) ফের বদলের ইঙ্গিত। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কোথায় কোথায় বৃষ্টি? (Weather Update)
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। শনিবার থেকে শুষ্ক আবহাওয়ার প্রবণতা বাড়বে।
উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Humayun Kabir Arrest: ‘পুলিশকে ছেড়ে দেব না’, মন্তব্যের পরই গ্রেফতার হুমায়ুন কবীর
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একাধিক অক্ষরেখার প্রভাব রয়েছে। বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়েছে পার্শ্ববর্তী কিছু এলাকায়। বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তৈরি হতে পারে। কলকাতায় আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

