Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের দফতরের দিকে (EC Protest March) মিছিল করে যাওয়ার পথে বাধার মুখে পড়লেন ইন্ডিয়া জোটের সাংসদরা। মঙ্গলবার সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন সদনের উদ্দেশে যাত্রা শুরু করেন বিরোধী দলের সাংসদরা।
মিছিলে ছিলেন কারা? (EC Protest March)
তাঁদের মিছিলে ছিলেন লোকসভার বিরোধী (EC Protest March) দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভাদ্রা, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব-সহ একাধিক নেতা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও মিছিলে ছিলেন।

আটকে দেয় পুলিশ
সংসদ স্ট্রিটে নীতি আয়োগের দফতরের কাছে পুলিশ তাঁদের আটকে দেয়। এরপর রাস্তার উপরেই বসে প্রতিবাদ শুরু করেন সাংসদরা। তাঁদের মূল দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। বিক্ষোভকারীদের হাতে ছিল তাঁর বিরুদ্ধে লেখা বিভিন্ন পোস্টার ও প্রতীকী কাটআউট। একাধিক স্লোগানও ওঠে। পরে সমাজমাধ্যমে রাহুল গান্ধীও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান।


