Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় এসে টলিউডে কাজ করার ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। সম্প্রতি কে টিভি বাংলার সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কলকাতায় এসে টলিউডে কাজের সুযোগ পেলে তিনি কোন অভিনেতা বা পরিচালকের সঙ্গে কাজ করতে চান।
কোন টলি অভিনেতাকে পছন্দ? (Sunita Ahuja)
প্রথমে সুনীতা জানান, তিনি টলিউডের সব (Sunita Ahuja) অভিনেতাকেই পছন্দ করেন। তবে নির্দিষ্ট করে নাম জানতে চাওয়া হলে তিনি বলেন, “দেবকে পছন্দ করি, জিৎকে পছন্দ করি, যীশুকে পছন্দ করি-সবাই খুব ভালো অভিনেতা।”
শুধু পছন্দের তালিকাতেই থেমে থাকেননি সুনীতা। টলিউডের এই অভিনেতাদের সিনেমা তিনি দেখেছেন কি না, সেই প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট জবাব, “অবশ্যই, হান্ড্রেড পার্সেন্ট!”
যীশু সেনগুপ্তের প্রসঙ্গ উঠতেই সুনীতা জানান, বলিউডেও কাজ করেছেন যীশু। তাঁর কথায়, “যীশু তো বলিউডেও কাজ করছেন, তাই না? হ্যাঁ, তো যখন উনি তরুণ ছিলেন-তরুণ মানে এখনও উনি তরুণই আছেন-আমি ওনার অনেক সিনেমা দেখেছি।”
ভূতের গল্প ভালোবাসেন (Sunita Ahuja)
বাংলা সিনেমা ও বিনোদনের প্রতি তাঁর আগ্রহের কথাও এদিন জানান সুনীতা। তিনি বলেন, “আমি সব ভাষার সিনেমাই দেখি এবং পছন্দ করি।”
বাংলার জনপ্রিয় বিনোদন মাধ্যম ‘হইচই’-এর কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। সুনীতা বলেন, “একটা ‘হইচই’ চ্যানেল আছে না, যেখানে ভূত-প্রেতের গল্প দেখায়-‘হইচই’। আমি ওটা খুব দেখি।”
আরও পড়ুন: Sunita Ahuja: “জাহান্নামে যাক, যেখানে খুশি যাক…”, গোবিন্দা-কোমল সম্পর্ক নিয়ে অকপট সুনীতা আহুজা
নিজের পছন্দের বিষয় হিসেবে হরর ছবির কথাও জানান সুনীতা। তাঁর কথায়, “ভূতের গল্প আসে তো, আর আমি হরর ফিল্ম ভালোবাসি। তাই আমি দেখি, সবই দেখি, আমার খুব ভালো লাগে।”

