Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এবং প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাঁদের প্রেম, একসঙ্গে সময় কাটানো সবই ছিল জনসমক্ষে আলোচিত(Selena Divorce)।
সেলেনা ব্ল্যাঙ্কোর বিয়ে (Selena Divorce)
অবশেষে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়, যা নিয়ে আগেই জোর জল্পনা তৈরি হয়েছিল। বিয়েতে উপস্থিত ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফটও। স্টকারের হুমকির কারণে তিনি বিমানবন্দরে মুখ ঢেকে হাজির হন বলেও খবর ছড়ায়। পরে সেলেনা নিজেই বিয়ের কিছু স্বপ্নময় ছবি শেয়ার করেন, যেখানে নবদম্পতিকে দারুণ মানিয়েছে।
সাত মাসেই বিচ্ছেদের গুজব
তবে সুখের এই অধ্যায়ের মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের গুজব। কিছু অপ্রমাণিত ছবি ও ভুয়ো রিপোর্টের ভিত্তিতে দাবি করা হয়, সেলেনা ও বেনি নাকি আলাদা হয়ে যাচ্ছেন। মূলত ‘হুপস ক্রেভ’ নামে একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকেই এই বিভ্রান্তির সূচনা।
কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। সেলেনা বা বেনি কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরং ২০২৬ সালের এপ্রিলের শুরু পর্যন্ত তাঁদের একসঙ্গে পোস্ট করতে দেখা গেছে, এমনকি সেলেনা নিজেকে ‘মিসেস ব্ল্যাঙ্কো’ বলেও উল্লেখ করেছেন। ফলে এটি যে ভিত্তিহীন গুজব, তা স্পষ্ট।
ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া (Selena Divorce)
এদিকে ভক্তদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ কেউ এই সম্পর্কের স্থায়িত্বে খুশি, আবার কেউ সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন নিয়ে বিরক্ত।
আরও পড়ুন: Indian Artisanal Cheese: চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত: আন্তর্জাতিক মঞ্চে শিরোপা জয় ভারতীয় চিজের
সম্পর্ক নিয়ে খোলামেলা সেলেনা (Selena Divorce)
এর আগেও নিজের সম্পর্ক নিয়ে সেলেনা খোলামেলা কথা বলেছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, “১০ বছর আগে আমি ওর সঙ্গে থাকতে চাইনি এমন নয়, কিন্তু তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমার জীবনের যে পরিস্থিতি চলছিল, সেটা ওর জন্য ন্যায্য হত না।” সব মিলিয়ে, বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে আপাতত সুখেই রয়েছেন এই তারকা দম্পতি।



