Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার (Ranita-Biswajit) পর্দায় আবারও এক নতুন ধারাবাহিক। যে ধারাবাহিকের হাত ধরে আসছেন রনিতা দাস ( Ranita Das) বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) ও ফাহিম মির্জা (Fahim Mirza)। সম্ভবত নয়া প্রেমকাহিনী , পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের জটিলতা দেখতে পাওয়া যাবে এই নতুন ধারাবাহিকে। ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে ধারাবাহিকের প্রোমো। প্রধান চরিত্রে দেখা যাবে রনিতা দাসকে (Ranita Das)। বিপরীতে থাকবেন দুই জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ও ফাহিম। কোন ধারাবাহিকে আসছেন এই তিন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী? প্রোমোতে কোন দৃশ্য তুলে ধরা হল?
কী দেখা গিয়েছে প্রোমোতে? (Ranita-Biswajit)
স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিকটি হল ‘ও মন দরদিয়া’ (Ranita-Biswajit)। ধারাবাহিকের প্রোমোতে দেখা যায় , গনেশ পুজোর দিন গর্ভবতী রনিতা বাড়ির সামনে প্রদীপ জ্বালায়। ঠিক সেই সময় কয়েকজন লোক তাঁর স্বামীর খোঁজে আসে। রনিতা স্বামীর খোঁজ করতে গিয়ে ঘরে গিয়ে দেখেন ,তাঁর স্বামী সবকিছু নিয়ে পালানোর তাল করেছে। এমনকি সে পালিয়েও যায় তাঁর গর্ভবতী স্ত্রীকে একা রেখে । স্বামীর চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা (Fahim Mirza)। সে পালিয়ে যাওয়ার আগে স্ত্রী রনিতাকে বলে যায় বাচ্চা ও নিজের দায়িত্ব নিজের নিতে। গর্ভবতী স্ত্রী কি করবে ভেবে না পেয়ে ঈশ্বরের কাছে ছুটে যান। আর যেতে গিয়ে আচমকাই এক গাড়ির সামনে পড়ে অজ্ঞান হয়ে যান। সেই অচেনা গাড়ির ব্যক্তি গর্ভবতী রনিতাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেন এবং তাঁর হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেন। এই অচেনা ব্যক্তিটি চরিত্রে রয়েছে বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। সদ্যজাত সন্তানকে কাছে নিয়ে রনিতা ভাবতে থাকেন ,তাঁকে বাঁচানোর জন্য দেবদূতকে তিনি ধন্যবাদ জানাতে পারলেন না।
কার জায়গা দখল? (Ranita-Biswajit)
‘ও মন দরদিয়া’র ধারাবাহিকটির প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে (Ranita-Biswajit) এসেছে ঠিকই, তবে কোন ধারাবাহিকের বদলে সে জায়গা করে নিচ্ছে তা অবশ্য জানা যায়নি। এমনকি কখন ধারাবাহিকটি দেখানো হবে পর্দায়, তাও প্রকাশ্যে আসেনি। আর নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকদের মনে প্রশ্ন জাগছে ,তাহলে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে? অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে, আগামী দিনে কোন ধারাবাহিকটি শেষ হতে চলেছে।
ত্রিকোণ সম্পর্ক!
ও মন দরদিয়া ধারাবাহিকে অভিনেত্রী রনিতা দাসের (Ranita Das) চরিত্রটি বেশ অন্যরকম ভাবে ফুটে উঠবে, তা প্রোমো দেখে বোঝা গিয়েছে। পর্দায় রনিতার চরিত্রের অপরদিকে দুই পুরুষ মানুষকে দেখা যাবে। যাঁদের মধ্যে একজনের ভালোবাসা নিঃস্বার্থ, তো আর এক জনের মধ্যে লুকিয়ে রয়েছে স্বার্থের দোলাচল।
আরও পড়ুন: AC Local Train: বনগাঁ শাখায় AC লোকাল মাইলফলক হয়ে রইল!
কৌতূহল সৃষ্টি
সম্ভবত, ধারাবাহিকে তিন তারকার সমন্বয়ে গড়ে উঠবে ত্রিকোণ প্রেমের কাহিনী। যেখানে ভালোবাসা, ভুল বোঝাবুঝি আত্মত্যাগ এ সবই ফুটে উঠবে পর্দায়। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মনে ধারাবাহিকের কাহিনী সম্পর্কে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অভিনেত্রী রনিতা একসময় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিল । ‘ ও মন দরদিয়া ‘ ধারাবাহিকে নতুন লুকে ধরা দিয়েছেন রনিতা। তবে তাঁর এই নতুন লুকটি দর্শকের কতটা পছন্দ হয়, তা দেখার। রনিতার নাম বলতে সকলের সামনে ‘ বাহা ‘ চরিত্র ফুটে ওঠে। অন্যদিকে বিশ্বজিৎ ও ফাহিম বহু ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন।


