Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল (সুকৃতি ভট্টাচার্য): দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষা? যাত্রীদের সেই ভোগান্তি কমাতে এবার বড় উদ্যোগ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের। পুজোর ভিড় সামলাতে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের (Special Trains) সংখ্যা। রাতেও মিলবে অতিরিক্ত লোকাল পরিষেবা। শুধু তাই নয়, পুজোর দিনগুলিতে দুপুর দুটোর পর গ্যালপিং লোকালও দাঁড়াবে সমস্ত স্টেশনে।
রাতে চলবে ৩৮টি স্পেশাল (Special Trains)
দুর্গাপুজোয় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছে শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিনের পরিষেবার পাশাপাশি মোট ৫১টি স্পেশাল EMU ট্রেন চালানো হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার স্পেশাল ট্রেনের (Special Trains) সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। এর মধ্যে সন্ধ্যার পিক আওয়ারে চলবে ১৩টি স্পেশাল ট্রেন। অন্যদিকে, প্যান্ডেল হপিং এবং গভীর রাতে বাড়ি ফেরার যাত্রীদের সুবিধার জন্য মেন, নর্থ ও সাউথ সেকশনে চালানো হবে ৩৮টি ওভারনাইট স্পেশাল EMU ট্রেন।
আরও পড়ুন:Newtown: নিউটাউনের আবাসনে রহস্যমৃত্যু! ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ
পুজোর দিনগুলিতে যাত্রীদের জন্য আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল। দুপুর দুটোর পর নিজস্ব উৎস স্টেশন থেকে ছাড়া গ্যালপিং লোকাল ট্রেনগুলি সমস্ত স্টেশন, ফ্ল্যাগ স্টেশন ও হল্টে দাঁড়াবে। ফলে মাঝের স্টেশনগুলির যাত্রীরাও উপকৃত হবেন।
শুধু পুজোর মূল দিনগুলিই নয়, আগেভাগে ভিড় সামলাতেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ–রানাঘাট–লালগোলা রুটে চারটি প্রি-পুজো স্পেশাল EMU ট্রেন (Local Train) চালানো হবে। পাশাপাশি, ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দূরপাল্লার স্পেশাল ট্রেনের (Special Trains) মোট ৮০টি ট্রিপ নির্ধারণ করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫০।
যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থানের পথের মাধ্যমে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চালু থাকবে ২৪ ঘণ্টার বিশেষ ওয়ার রুম। CCTV-র মাধ্যমে ভিড়ের গতিবিধির উপর নজরদারি চালানো হবে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক, অতিরিক্ত ট্রেনের রেক এবং দ্রুত মেরামতির জন্য বিশেষ দল।
যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে অতিরিক্ত শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। রানাঘাটে অস্থায়ী বুকিং ও এক্সিট কাউন্টার এবং ব্যারাকপুর স্টেশনে নতুন টিকিট কাউন্টার চালু করা হয়েছে। দমদম স্টেশনের যাত্রী চলাচলের এলাকাতেও উন্নয়ন করা হয়েছে।
আরও পড়ুন:Red Road: মহালয়ার অনুষ্ঠানে রেড রোডে যান চলাচল বন্ধ, একাধিক রাস্তায় ডাইভারশন
শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, দুর্গাপুজোর সময় প্রত্যেক যাত্রী ও দর্শনার্থীর নিরাপদ, স্বচ্ছন্দ এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই রেলের (Special Trains) সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই বাড়ানো হয়েছে ট্রেনের পরিষেবা, জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং উন্নত করা হয়েছে যাত্রী পরিষেবা।
সব মিলিয়ে, পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেন, রাতভর পরিষেবা এবং নিরাপত্তার একাধিক ব্যবস্থা নিয়ে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন। এখন নজর, উৎসবের দিনগুলিতে এই ব্যবস্থার মাধ্যমে কতটা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সাধারণ যাত্রীরা।


