Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Chandannagar Immersion Parade) বিসর্জন মানেই বর্ণাঢ্য শোভাযাত্রা। এই দৃশ্য চাক্ষুষ করতে প্রতি বছরই হুগলির এই শহরে ভিড় জমান বহু মানুষ। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত দিনে বিসর্জনের শোভাযাত্রা আয়োজন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবারের পরিবর্তে রবিবার শোভাযাত্রার দিন ধার্য করা হয়েছে। তার আগেই অবশ্য বেশ কয়েকটি পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু করে দেয়। আর সেই বিসর্জন ঘিরেই রবিবার সকালে ব্যাহত হল ট্রেন চলাচল।
প্রচলিত নিয়ম (Chandannagar Immersion Parade)
চন্দননগর (Chandannagar Immersion Parade) স্টেশনের পশ্চিম দিকে থাকা কয়েকটি পুজোর প্রতিমা গঙ্গায় নিয়ে যেতে হলে রেললাইন পার হতে হয়। প্রতিমার উচ্চতা ও আকার বড় হওয়ায় সাবওয়ে দিয়ে সেগুলি নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তাই প্রচলিত নিয়ম মেনেই বাঁশের কাঠামো ও দড়ির সাহায্যে কাঁধে তুলে রেললাইন পেরিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয়।
নিরাপত্তার স্বার্থে বন্ধ ট্রেন চলাচল (Chandannagar Immersion Parade)
রবিবার সকাল ১১টা নাগাদ সুভাষপল্লি উত্তরপাড়ার (Chandannagar Immersion Parade) জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। প্রতিমা পার করার সময় সাময়িকভাবে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে প্রতিমাটি পূর্ব দিকে নিয়ে গিয়ে লরিতে তোলা হয়।
আরও পড়ুন: West Bengal Weather: দুর্যোগের মেঘ সরতেই রোদ ঝলমলে আকাশ, এবার কি জাঁকিয়ে শীত পড়বে বাংলায়?
এই দৃশ্য দেখতে স্টেশন চত্বরে বহু মানুষের জমায়েত হয়। দুর্ঘটনা এড়াতে মাইক হাতে সতর্ক করেন শেওড়াফুলি জিআরপি থানার ওসি। রেললাইন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয় এবং দড়ি দিয়ে এলাকা ঘিরে রাখা হয়।
প্রশাসন ও কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির বৈঠকে ১৮০টি পুজো কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে শোভাযাত্রার দিন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। রবিবার সন্ধ্যা ৬টা থেকে মূল শোভাযাত্রা শুরু হওয়ার কথা। সোমবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে।


