Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি পুলিশের প্রিভেন্টিভ গ্রেফতারির (CJP Leaders Released) পর মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় তাঁদের এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। এর পরেই নির্দিষ্ট শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন দলের আইনি শাখার প্রধান রত্না সিংহ।
মুক্তির শর্ত (CJP Leaders Released)
রত্নার বক্তব্য অনুযায়ী, মুক্তির শর্ত হিসেবে (CJP Leaders Released) আগামী এক বছর কোনও ধরনের শান্তিভঙ্গের ঘটনায় জড়াতে পারবেন না ওই তিন নেতা। মুক্তির পর আশুতোষ রাঙ্কা জানান, রবিবার দুপুর ২টোয় তাঁরা সাংবাদিক বৈঠক করবেন। তিন নেতার মুক্তির খবর সামনে আসতেই সিজেপির তরফে বিবৃতি দিয়ে পুলিশের পদক্ষেপের সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, “আরশোলারা কখনও মরে না। অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।”

বিমান থেকে আটক (CJP Leaders Released)
শনিবার সকালে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছনোর পর বিমানবন্দরেই আটক করা হয়েছিল তিন নেতাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে গিয়েছিলেন তাঁরা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: CM Suvendu Adhikari: পালাবদলের পর প্রথম দুর্গাপুজো, ১২,৪০০ নতুন পুজোয় অনুমোদন বিজেপি সরকারের
তিন নেতার মুক্তির দাবিতে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিকে, দলের তরফে ফের যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, মুম্বইয়ের শিবাজি পার্কেও রবিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন অজিঙ্ক শিন্দে।


