Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর সম্পর্কের সমীকরণ কেমন (Vijay Rashmika) বদলেছে? একে অপরের প্রতি ভালোবাসা কীভাবে ব্যক্ত করেন তাঁরা? সম্প্রতি এক পডকাস্টে নিজেদের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বললেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। তাঁদের কথায় উঠে এল ভালোবাসা প্রকাশের ছোট ছোট অভ্যাসের কথা।
ভালোবাসার সম্পর্ক (Vijay Rashmika)
প্রখ্যাত পডকাস্টার প্রখর গুপ্তের সঙ্গে (Vijay Rashmika) কথোপকথনে বিজয় জানান, সম্পর্কের বিষয়ে রশ্মিকা তাঁর চেয়ে বেশি পরিণত। অভিনেতার কথায়, “রশ্মিকা সম্পর্কের বিষয়ে অনেক বেশি পরিণত। ও আমাকে দিনে অন্তত ১০-১৫ বার বলে, ‘আমি তোমাকে ভালোবাসি।’ ও মনে করিয়ে দেয়, আমারও শুধু মনে নয় মুখে ভালোবাসার কথা বলা উচিত।”
মুখে জানাতে হবে ভালোবাসা (Vijay Rashmika)
বিজয়ের মতে, মনে মনে ভালোবাসা (Vijay Rashmika) অনুভব করলেই সবসময় চলে না। সঙ্গীকে সেই অনুভূতির কথা জানানোও জরুরি। তিনি মনে করেন, ‘ও তো জানেই আমি ওকে ভালোবাসি’-এমন ভেবে চুপ করে থাকলে চলবে না। মনের কথা মুখে বললে সম্পর্ক আরও মজবুত হয়।
শারীরিক স্পর্শ
কথোপকথনের সময় তাঁদের মধ্যে শারীরিক স্পর্শের বিষয়টিও উঠে আসে। বিজয় বলেন, “সম্পর্কে কিছুটা শারীরিক স্পর্শ সবসময় থাকা উচিত। এটাও ভালোবাসার একটা অংশ।” রশ্মিকাও তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেন। তাঁদের কথায়, একে অপরের কাছে থাকা এবং ছোট ছোট স্নেহের মুহূর্তই তাঁদের কাছে স্বাভাবিক।
আরও পড়ুন: Trigrahi Yog: চন্দ্র, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ! কোন ৩ রাশির জীবনে আসতে পারে সুখবর?
এদিকে, এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে রণবালি ছবিতে। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ছবিটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

