Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রকাশ্যে চলে এল বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’র (Dhumketu) টিজার। যেখানে দেব নায়ক নন, যেন খলনায়কের চরিত্রে। রয়েছে এক অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী। তবে বিশেষ করে নজর কেড়েছে দেবের বৃদ্ধ লুক। অভিনয়ে দেখা গিয়েছে রুদ্রনীল (Rudranil Ghosh), পরমব্রত (Parambrata Chatterjee) আর দেবের অসাধারণ অভিনয়। যার ঝলক দেখে মনে হয় সত্যি ৯ বছরের অপেক্ষা সার্থক। বিশেষভাবে নজর কেড়েছেন শুভশ্রীও।
বিয়ের কিছু মুহূর্ত (Dhumketu)
অবশেষে ২৩ জুন ‘ধূমকেতু’-র (Dhumketu) টিজার মুক্তির পেল। টিজারে দেখা গিয়েছে দেব শুভশ্রীর বিয়ের কিছু মুহূর্ত। তাছাড়া শিমলা, কুলু, মানালি সহ উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে ছবির শুটিং হয়েছে। সবশেষে দেবের বৃদ্ধ লুক এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে ছবিটিকে।
ছবির গল্প (Dhumketu)
‘ধূমকেতু’ (Dhumketu) ছবির গল্পে দেখা যাবে, উত্তর সিকিমের একজন ব্যবস্থাপক তার চাকরি হারান। পাহাড়ে সীমিত কাজের সুযোগের মুখোমুখি হন এবং তিনি আর্থিক কষ্টের মধ্যে তার পরিবারকে সাহায্য করার এবং সুখ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন। আর এ সমস্তই ছবিতে ভেসে উঠবে।
আরও পড়ুন: Dhumketu Teaser: আবার বড়পর্দায় দেব-শুভশ্রী, প্রকাশ্যে ‘ধূমকেতু’-র টিজার!
সোশ্যাল মিডিয়ায় বার্তা
‘ধূমকেতু’, যে ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা। তাঁদের প্রিয় জুটি দেব – শুভশ্রীকে (Dev- Subhashree) একসঙ্গে পর্দায় দেখতে চলেছে। কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) পরিচালনায় ৯ বছরের পুরানো ছবি ‘ধূমকেতু’র (Dhumketu) টিজার অবশেষে মুক্তি পেল। কিছুদিন আগে দেব শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ছবির মুক্তির বার্তা দেন। তাতেই অনুরাগীরা নিশ্চিত হয়েছিল, এবার পর্দার দেখা যাবে তাঁদের প্রিয় জুটিকে। আর অবশেষে ছবির টিজারে অনুরাগীরা আরও বেশি খুশি ।
আবারও পর্দায় প্রিয় জুটি
আসলে বহু বছর বাদে ছবি মুক্তি পাওয়ার কথা যেন অনেকেই বিশ্বাস করে উঠতে পারেনি। কারণ সময় আর পরিস্থিতি দুটোই বদলেছে। সাথে দেব শুভশ্রীর (Dev- Subhashree) সম্পর্কের সমীকরণও পাল্টেছে। ফলে দেব শুভশ্রীর অনুরাগীরা তাঁদের জুটিকে আবার পর্দায় দেখবে, তা যেন কল্পনা করে উঠতে পারেনি।
আরও পড়ুন: Mimi Chakraborty: মিমির হাতে ভূতের হোটেলের দায়িত্ব, ঘুরতে যাবেন সেখানে!
ছোট বেলার স্বাদ
ছবির টিজার দেখে অনুরাগী থেকে দর্শক একাধারে সকলেই বেশ উত্তেজিত। একজন লেখেন, “সেই ১২ বছর পিছিয়ে গেলাম। কিছুটা ছোটবেলার স্বাদ পেলাম। পুরনো দেব শুভশ্রী জুটি আহা।” আরও এক অনুরাগী লেখেন, “১২ বছর পর আমাদের প্রিয় জুটি পর্দায় ফিরে এল। আমরা আবার আমাদের শৈশবকালে ফিরে গেছি।” অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, “দেখে চোখে জল এল। দেব শুভশ্রীর অসমাপ্ত প্রেম কাহিনী।” অনেক অনুরাগীরাই মনে করছেন যে, তাদের বিশ্বাস হচ্ছে না আবার নস্টালজিয়া জুটিকে শেষবারের মতো দেখতে পাবেন।


