Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে বল হাতে আগুনে পারফরম্যান্স করা সত্ত্বেও ফিটনেস নিয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে (SHAMI-BHUVI)। তবে সমালোচকদের পাত্তা দিতে নারাজ তিনি। কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের ওপেনিং ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর স্পষ্ট ভাষায় সামি জানান, মাঠে তাঁর পারফরম্যান্সই ফিটনেসের প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। তাঁর মতে, মানুষ কাজের চেয়ে মন্তব্য করতে এবং ভুল ধরতে বেশি ভালোবাসে। তিনি নিজের খেলায় মনোযোগ দিতে চান এবং সুযোগ পেলে সেরাটা দিতে বদ্ধপরিকর।
মাঠের বাইরের রাজনীতি (SHAMI-BHUVI)
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সামি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও ভারতীয় দলে ডাক না পাওয়া নিয়ে সম্প্রতি ভুবনেশ্বর কুমারের কামব্যাকের প্রসঙ্গ সামনে আসে। যদিও ভুবির প্রত্যাবর্তন নিয়ে সতীর্থ খুশি, তবুও নিজের উপেক্ষিত হওয়া নিয়ে সামি সাফ জানিয়ে দিয়েছেন যে, মাঠের বাইরের রাজনীতি বা এসব নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। তিনি মন্তব্য করা ছেড়ে দিয়েছেন এবং কে কী করল তাতে তাঁর কিছু যায় আসে না। যতদিন ইচ্ছে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন: Ishan Kishan: বাইশ গজে সিরিয়াস ঈশান, মাঠের বাইরের অন্য রূপ, সিক্রেট ফাস অভিষেকের
ভুবনেশ্বরের কমব্যাক (SHAMI-BHUVI)
বাইশ গজকে এখনই বিদায় জানানোর কোনও পরিকল্পনা তাঁর নেই। সামি মনে করেন, দীর্ঘ চার বছর পর ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরা অন্য খেলোয়াড়দের মধ্যেও নতুন প্রেরণা জোগাবে (SHAMI-BHUVI)। একজন প্রতিভাবান বোলারকে বেশিদিন বাইরে রাখা উচিত নয় বলেই তাঁর মত। আইপিএলে ধারাবাহিকতা বজায় রাখা ভুবি যদি সুযোগ পেতে পারেন, তবে পরিশ্রম ও দক্ষতার জোরে সবারই নিজেদের প্রমাণ করার সমান অধিকার থাকা উচিত। এখন দেখার বিষয়, ভুবনেশ্বরের মতো সামির জন্যও কি ভবিষ্যতে জাতীয় দলের দরজা ফের খুলবে, নাকি বাংলার এই পেসার শুধু ঘরোয়া ক্রিকেটেই নিজের জাদু দেখিয়ে যাবেন।



