Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অভিনয় জীবনের সুবাদে বাংলার দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। তুখোড় অভিনয় দক্ষতা দিয়ে তিনি বারবার নজর কেড়েছেন দর্শকের। তবে এবার কোনও মেগা সিরিয়াল বা সিনেমার পর্দা কাঁপাতে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নিজের এক চরম বোল্ড ও সাহসী ফটো পোস্ট করে একেবারে হুলুস্থুল ফেলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী।
‘মোহমায়া’ থিমে সাহসী অবতারে কাঞ্চনা (Kanchana Moitra)
সম্প্রতি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করেছেন কাঞ্চনা, যার মূল থিম ছিল ‘মোহমায়া’। ভিডিওটিতে তাঁকে দেখা গেছে একদম ট্র্যাডিশনাল বা সাবেকি সাজে। গায়ে জড়ানো লাল-হলুদ ঢাকাই পাড়ের সুদৃশ্য শাড়ি, চুলে গোঁজা আলতো লাল গোলাপের মালা, নাকে ঐতিহ্যবাহী নথ, আর হাতে বাজু ও মানানসই গয়না। সব মিলিয়ে এক নিখাদ বাঙালি নারীর রূপ ফুটিয়ে তুলেছেন তিনি।
আরও পড়ুন:Vijay Rashmika: দিনে ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রশ্মিকা! জানালেন ভালোবাসার সিক্রেট টিপস!
তবে সমস্ত নজর কেড়েছে তাঁর পোশাক পরার কায়দা। শাড়ির নিচে কোনও ব্লাউজ পরেননি অভিনেত্রী (Kanchana Moitra)। সম্পূর্ণ অনাবৃত ব্যাকলেস লুকে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন তিনি। খোলা পিঠ, খোঁপায় গোঁজা ফুল আর চোখের চাউনিতে ফুটে ওঠা আবেদনময়ী ও আত্মবিশ্বাসী লাস্য রূপ মুহূর্তের মধ্যে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।
নেটপাড়ায় তীব্র ট্রোল ও কটাক্ষের ঢেউ
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। আর তার সঙ্গেই শুরু হয় নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনা। কাঞ্চনার এই সাহসী পদক্ষেপ অনেকেই সহজভাবে মেনে নিতে পারেননি। কমেন্ট বক্স উপচে পড়েছে কুরুচিকর মন্তব্য ও ট্রোলে।

আরও পড়ুন: The Dirty Picture 2: পুরনো স্মৃতি, নতুন গল্প! ‘দ্য ডার্টি পিকচার ২’-এ এবার কাকে দেখা যাবে
একশ্রেণির কটূক্তিকারী অভিনেত্রীর বয়স ও এই ধরনের বোল্ড লুক নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, “বুড়ো বয়সে এসব কী ভীমরতী!” আবার কেউ কেউ তীব্র ভাষায় মন্তব্য করেছেন, “বয়স অনুপাতে রুচিশীল পোশাক পরা উচিত ছিল, এভাবে ব্লাউজ ছাড়া পোজ দেওয়ার প্রয়োজনীয়তা কী ছিল?”
ট্রোলকে বুড়ো আঙুল, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা
যদিও সমালোচকদের একাংশ আক্রমণের তীর ছুড়েছেন, তবে কাঞ্চনার (Kanchana Moitra) এই সাহসিকতা এবং আত্মবিশ্বাসী লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর অনুগামীরা। ভক্তদের সাফ কথা, একজন শিল্পীর এক্সপ্রেশন এবং শারীরিক ভাষার সৌন্দর্যই আসল, সেখানে বয়স বা গেটআপ কোনও বাধা হতে পারে না। ট্রোলারদের মুখে ছাই দিয়ে কাঞ্চনা প্রমাণ করে দিয়েছেন যে গতে বাঁধা নিয়মের বাইরে বেরিয়ে নিজের শর্তে বাঁচাই আসল শিল্প। সবমিলিয়ে, কাঞ্চনা মৈত্রর এই ‘মোহমায়া’ লুক এখন টলিপাড়ার সবচেয়ে চর্চিত এবং হট টপিক।


