Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Rahul Gandhi) অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরদার করতে চাইছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সেই লক্ষ্যেই মঙ্গলবার বিকেলে বিরোধী সাংসদদের পাশাপাশি ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত এই চা-চক্র থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
কখন বৈঠকের আয়োজন? (Rahul Gandhi)
পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় (Rahul Gandhi) নয়াদিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেতা ও প্রতিনিধিদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। চা-চক্রের আগে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা যৌথ সাংবাদিক বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। তবে বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
এসআইআর নিয়ে প্রশ্ন (Rahul Gandhi)
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছু দিন ধরেই সরব বিরোধীরা। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা।
আরও পড়ুন: CJP Protest: ‘গোটা দেশটাই হবে যন্তর মন্তর’, নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবাদে CJP, আটক সৌরভ-আশুতোষ
মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। তার মধ্যেই বিরোধী সাংসদ, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজকে একত্রিত করে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে ‘ইন্ডিয়া’। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই বৈঠক কতটা নতুন রাজনৈতিক দিশা দেখায়, এখন সেদিকেই নজর।


