Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যক্তিগত তথ্য এবং তদন্ত সংক্রান্ত নথি, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ (Abhishek Banerjee) তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দ্রুত শুনানির আর্জি (Abhishek Banerjee)
মঙ্গলবার আদালতে জরুরী ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী। তাঁর আইনজীবী অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে আসার ফলে সংবাদমাধ্যমে মিডিয়া ট্রায়াল চলছে। তাই দ্রুত শুনানির আর্জি জানান তিনি। কিন্তু জরুরী ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। মঙ্গলবার বিচারপতি জানিয়ে দেন, জরুরী ভিত্তিতে এই মামলার শুনানি করা সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসে এই মামলাটি তালিকাভুক্ত করা যেতে পারে।
সৌগত ভট্টাচার্য্যর এজলাসে শুনানি (Abhishek Banerjee)
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলাটি শুনানির (Abhishek Banerjee) জন্য উঠেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। বর্তমান পরিস্থিতিতে মামলাটি খারিজ না করে তিনি মামলাটি থেকে অব্যাহতি নেন। এবং উপযুক্ত বেঞ্চে মামলাটির শুনানি হবে বলেও জানান। এরপরে মামলাটি বিচারপতির সৌগত ভট্টাচার্য্যর এজলাসে শুনানি হয়। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানালে বিচারপতি ভট্টাচার্য্য তা খারিজ করে দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের
গত ৪ মে রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। কখনও ইডি কখনও সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে, সেই সমস্ত কিছু বাইরে চলে আসছে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক। গত ১১ জুন ভবানীভবনে সিআইডি তাঁকে যে সমস্ত প্রশ্ন প্রশ্ন করেছিল, সেগুলিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন: Kolkata Durga Puja: পুজোর ভিড় সামলাতে তৎপর কলকাতা পুলিশ, তৃতীয়া থেকেই বাড়তি নজরদারি
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে অভিযোগ করেন, তদন্ত নিয়ে সমস্ত সংবাদমাধ্যমে কাল্পনিক ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়েও সংবাদমাধ্যমে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলা সম্পর্কিত নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা, সম্মান ক্ষুন্ন হচ্ছে। সেই অভিযোগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাই মঙ্গলবার অভিষেকের আইনজীবী মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন। আগামী ডিসেম্বর মাসের তালিকায় এই মামলাটি রাখা হতে পারে বলে জানিয়েছে আদালত।।


