Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার এক বাসিন্দা (Annapurna Yojana Money) অন্নপূর্ণা যোজনার অর্থ এসেছে কি না দেখতে ব্যাংক-এ গিয়েই দেখেন, তাঁর অ্যাকাউন্টে জমা রয়েছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকারও বেশি। মুহূর্তের মধ্যে বিস্মিত হয়ে পড়েন তিনি, এমনকি ব্যাঙ্ককর্মীরাও প্রথমে বিষয়টি দেখে হতভম্ব হয়ে যান।
ব্যাংক ব্যালেন্স দেখেই স্তম্ভিত (Annapurna Yojana Money)
জানা গিয়েছে, বিধাননগরের কচুবাড়ি এলাকার বাসিন্দা (Annapurna Yojana Money) মেহেরউন্নিসা সংসারের প্রয়োজনে মাত্র ২,০০০ টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন। তখনই তিনি নিজের অ্যাকাউন্টের ব্যালান্স জানতে চান। ব্যালান্সের অঙ্ক দেখে সবাই স্তম্ভিত হয়ে যান। খবর দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং ঘটনাকে ঘিরে কৌতূহল তৈরি হয়।
নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট (Annapurna Yojana Money)
তবে এই বিপুল অর্থ যে তাঁর নয়, তা শুরু থেকেই স্পষ্ট করে দেন মেহেরউন্নিসা। তিনি বিষয়টি লিখিতভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান এবং স্থানীয় থানাতেও আবেদন করেন। কীভাবে এমন অস্বাভাবিক অঙ্ক তাঁর অ্যাকাউন্টে দেখা গেল, তা তদন্ত করে দেখার অনুরোধও করেন।
প্রাথমিকভাবে অনেকের ধারণা, এটি প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাঙ্কিং সিস্টেমের কোনও সমস্যার ফল। যদিও ঘটনার পর থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আপাতত নিষ্ক্রিয় রাখা হয়েছে। অর্থাৎ ব্যালান্সে বিপুল টাকা দেখা গেলেও সেই অর্থ ব্যবহার বা তোলার কোনও সুযোগ নেই।
একই ধরণের ঘটনা
এদিকে একই ধরনের ঘটনা আলিপুরদুয়ারের ফালাকাটাতেও সামনে এসেছে। সেখানেও এক মহিলার অ্যাকাউন্টে কয়েকশো টাকার বদলে প্রায় ৭৪০ কোটি টাকা দেখা যায়। পরে ব্যাংক-এর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই এই অস্বাভাবিক ব্যালান্স প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: Paoli Dam: ইচ্ছে থাকলেই শুরু থেকে শুরু করা যায়: পাওলি দাম
পরপর এমন দুটি ঘটনা সামনে প্রকাশ্যে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই ব্যাঙ্কিং ব্যবস্থার প্রযুক্তিগত নির্ভুলতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


