Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মা দুর্গা দুর্গতিনাশিনী (Durga Spelling)। ভক্তদের বিশ্বাস, তিনি সমস্ত বিপদ, বাধা ও অশুভ শক্তির বিনাশ করে জগৎকে রক্ষা করেন। অথচ সেই দেবীর নাম লিখতেই যদি ভুল হয়, তা হলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একটি পুজোর ব্যানারে ‘দুর্গা’-র বদলে ‘দূর্গা’ লেখা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে ‘পরিবর্তনের বাংলা’য় যখন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নানা কথা বলা হয়, তখন পুজোর ব্যানারে দেবীর নামের বানান ভুল থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
সঠিক বানান কী? (Durga Spelling)
বাংলা বানানরীতি অনুযায়ী (Durga Spelling), সঠিক বানান হল ‘দুর্গা’, ‘দূর্গা’ নয়। এই শব্দে হ্রস্ব ‘উ’-কার ব্যবহৃত হয়, দীর্ঘ ‘ঊ’-কার নয়। একইভাবে ‘দুর্গাপূজা’ শব্দে ‘দুর্গা’ লেখার সময় হ্রস্ব উ-কার এবং ‘পূজা’ লেখার সময় দীর্ঘ ঊ-কার ব্যবহৃত হয়। অর্থাৎ, ‘দুর্গা’ ও ‘পূজা’-দুটি শব্দের বানান আলাদা করে মনে রাখা জরুরি।
পৌরাণিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা (Durga Spelling)
সংস্কৃত শব্দগঠনের ব্যাখ্যায় ‘দুর্গা’ নামের সঙ্গে ‘দুর্’ উপসর্গ ও ‘গম্’ ধাতুর সম্পর্কের কথা বলা হয়। এর ভাবার্থ দুর্গম বা অপরাজেয়। পৌরাণিক বিশ্বাসে দেবী দুর্গা দুর্গতিনাশিনী-তিনি বিপদ, দুঃখ ও অশুভ শক্তি থেকে ভক্তদের রক্ষা করেন। দুর্গমাসুর বধের কাহিনির সঙ্গেও দেবীর নামের একটি পৌরাণিক ব্যাখ্যা জড়িত।
শব্দকল্পদ্রুমে ‘দুর্গা’ নামের অক্ষরগুলির আধ্যাত্মিক তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। সেখানে দৈত্যনাশ, বিঘ্ন দূর করা, রোগ ও পাপের বিনাশ এবং ভয় থেকে রক্ষার ভাবনা উঠে এসেছে।
আরও পড়ুন: Durga Puja 2026: দেবীপক্ষে কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ?
হিন্দুত্বের কথা, অথচ বানানে ভুল?
যে বিজেপি সরকার সনাতনী হিন্দুত্ব ও হিন্দু সংস্কৃতির রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে, তাদের আমলে বাংলার একটি পুজোর ব্যানারে মা দুর্গার নামের বানান ভুল থাকা নিয়ে প্রশ্ন উঠছে। ‘পরিবর্তনের বাংলা’য় দেবী আরাধনার আয়োজনের পাশাপাশি বাংলা ভাষার শুদ্ধতার দিকেও কি নজর দেওয়া উচিত নয়? ধর্মীয় আবেগের সঙ্গে জড়িত এমন একটি নামের বানান সংশোধনে আরও যত্নবান হওয়াই কাম্য।


