Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তির পর বড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আর. এন. রবি (R. N. Ravi)। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একটি বিশেষ গেজেট বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তি (R. N. Ravi)
সরকারের সংসদীয় বিষয়ক বিভাগ থেকে জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, ৭ মে ২০২৬ থেকে বর্তমান বিধানসভাটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হবে। রাজ্যপাল আর. এন. রবির স্বাক্ষরিত এই আদেশটি জনস্বার্থে প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা (IAS)। সাধারণত নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে পুরনো বিধানসভা ভেঙে দেওয়ার এটি একটি সাংবিধানিক রীতি।
আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ (R. N. Ravi)
এই নির্দেশের ফলে ১৭তম বিধানসভার কার্যকাল শেষ হলো এবং নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠিত হওয়ার পথ আরও প্রশস্ত হলো। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নতুন বিধানসভার প্রথম অধিবেশন ডাকার প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যপালের শাসনাধীন হল পশ্চিমবঙ্গ
নজিরবিহীনভাবে একদিনের জন্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজ্যপালের শাসনাধীন হল পশ্চিমবঙ্গ। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেকথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। নতুন সরকারের শপথ না নেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে থাকবেন রাজ্যপাল আর এন রবি। তর আগে বিদায়ী মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে সপ্তদশ বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল।



