Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি মূলধন লাভ বা লং-টার্ম ক্যাপিটাল গেনস (এলটিসিজি) ট্যাক্স এবং সিকিওরিটিজ় ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) নিয়ে দেশি-বিদেশি লগ্নিকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনার খবর সামনে এসেছে (Stock Market)। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ধরনের করের হার আগামী দিনে কমার সম্ভাবনা এবং ডলারের নিরিখে টাকার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ফের চেনা ছন্দে ফিরেছে দালাল স্ট্রিট।
সেনসেক্স ও নিফটির উত্থান (Stock Market)
বাজার বন্ধের পরিসংখ্যান অনুযায়ী, শেয়ারবাজারের অন্যতম প্রধান সূচক সেনসেক্স ১,১০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৩,০৩৪ পয়েন্টে পৌঁছায়। পাশাপাশি, নিফটি সূচকও ৩৫৮ পয়েন্ট চড়ে বন্ধ হয় ২২,৭২২ পয়েন্টে। দুই প্রধান সূচকের এই উল্লম্ফনের ফলে একদিনেই বাজারে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার লগ্নিকারীদের মূলধন ফিরে এসেছে।
ভিক্স সূচকের পতন (Stock Market)
এ দিন শেয়ারবাজারের অস্থিরতা মাপক সূচক ইন্ডিয়া ভিক্স এক ধাক্কায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে, যা অন্যান্য সূচকগুলির বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি, নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচকগুলিও ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে উপরের দিকেই বন্ধ হয়েছে।
টাকার মান বৃদ্ধি (Stock Market)
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি আরবিআই বিদেশি মুদ্রার বাজারে টাকার ফাটকা লেনদেনের নিয়মে কড়াকড়ি বাড়ানোয় ডলারের নিরিখে টাকার ভ্যালুয়েশন এক দিনেই ৪০ পয়সা বৃদ্ধি পায় (ইন্ট্রাডে ট্রেডের সময় যা ৮২ পয়সা পর্যন্ত বেড়েছিল)। এর জেরে লগ্নিকারীদের আগ্রহ বৃদ্ধি পায়। পাশাপাশি, আমেরিকার ১০ বছরের ও ৩০ বছরের ট্রেডজারি বন্ড ইল্ড যথাক্রমে ৫.২ শতাংশ এবং ৫.৫৬ শতাংশে নেমে আসায় শেয়ারবাজার আরও বেশি ঊর্ধ্বমুখী হয়েছে।
বিশেষজ্ঞদের সতর্কতা (Stock Market)
বাজার চাঙ্গা থাকলেও বিশেষজ্ঞদের একাংশ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন (Stock Market)। তাঁদের মতে, গত সেপ্টেম্বরে দেশের মূল্যবৃদ্ধির হার কিছুটা বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমন পরিস্থিতি তৈরি হলে শেয়ার সূচকের ওপর বিক্রির চাপ বাড়তে পারে, তাই বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারীদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।



