Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এ বারও রঞ্জি ট্রফির সূচনাটা চমৎকার করল বাংলা (BENGAL Ranji)। কল্যাণীর মাঠে প্রতিপক্ষ দিল্লিকে ৯ উইকেটে হেলায় হারিয়ে মরসুম শুরু করলেন লক্ষ্মীরতন শুক্লের ছেলেরা। ব্যাটে-বলে পুরো ম্যাচ জুড়েই দাপট বজায় রেখে বাংলা বুঝিয়ে দিল— এ বার তাদের একমাত্র লক্ষ্য ট্রফি জয়।
প্রথম ইনিংসে বোলারদের কামড় (BENGAL Ranji)
ম্যাচের প্রথম দিন থেকেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাংলা। মহম্মদ শামি (৪ উইকেট), আমির গনি (৩ উইকেট), আকাশদীপ (২ উইকেট) ও মুকেশ কুমারের (১ উইকেট) বোলিং দাপটে দিল্লির প্রথম ইনিংস ২৪০ রানেই গুটিয়ে যায়। দিল্লির পক্ষে হৃতিক শোকিন অর্ধশতরান না করলে তাদের রান আরও কম হতে পারত।
সুদীপ-অভিষেকের ব্যাটে রানের পাহাড় (BENGAL Ranji)
দ্বিতীয় দিনে কল্যাণীর পিচ থেকে দিল্লির বোলাররা বাড়তি কোনো সুবিধা নিতে পারেননি। বাংলার ব্যাটাররা তার পুরো ফায়দা তোলেন। গত বছরের বাংলার বর্ষসেরা ক্রিকেটার সুদীপ ঘরামি ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের ফর্ম বজায় রাখেন। অন্য দিকে, ব্যক্তিগত জীবনের নানা চাপ দূরে সরিয়ে রেখে ব্যাট হাতে গর্জে ওঠেন অভিষেক পোড়েল— খেলেন ১৪৯ রানের এক অসাধারণ ইনিংস। এ ছাড়া সুমন্ত গুপ্তর অর্ধশতরানের সৌজন্যে বাংলা প্রথম ইনিংসে তুলে নেয় ৪২৯ রান, যার ফলে ১৮৯ রানের বড় লিড নিশ্চিত হয়।
দিল্লির দ্বিতীয় ইনিংস (BENGAL Ranji)
দ্বিতীয় ইনিংসে দিল্লির অধিনায়ক আয়ুষ বদোনি ৮৫ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও দল ২৭৭ রানের বেশি তুলতে পারেনি (BENGAL Ranji)। প্রদীপ্ত ৩টি এবং আমির ও সুমন্ত ২টি করে উইকেট নেন। শামি, মুকেশ ও আকাশদীপ পান ১টি করে উইকেট।
আরও পড়ুন: Mohammedan SC: সাদা-কালোর দায়িত্বে হাই-প্রোফাইল সার্বিয়ান কোচ!
জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮৯ রান। দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও অঙ্কুর পাল দলকে জয়ের দৌড়গোড়ায় পৌঁছে দেন। অঙ্কুর ৩৮ রানে আউট হওয়ায় ১০ উইকেটে জয় হাতছাড়া হলেও, ১৫.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। অধিনায়ক অভিমন্যু ৩৪ ও সুদীপ ১৬ রানে অপরাজিত থাকেন।রঞ্জি মরসুমের শুরুতেই এই দুর্দান্ত জয় বাংলার ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।



