Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএল থেকে অবতরণ হয়ে ফের আইলিগে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। যার বর্তনাম ইন্ডিয়ান ফুটবল লিগ। আবার লড়াই শুরু সাদা কালো ব্রিগেডের। এবার তার তোরজোর শুরু করে দিয়েছে মহমেডান। কলকাতা লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছে। আএইএফএলে সেই ভুল তারা আর করতে চায় না। তাই অভিজ্ঞ সার্বিয়ান কোচ ডেজান আন্তোনিচকে ঠিক করা হয়েছে দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর।
মহমেডানের নতুন টিডি (Mohammedan SC)
মহমেডান স্পোর্টিংয়ে নতুন টিডি হলেন সার্বিয়ান কোচ ডেজান আন্তোনিচ। কলকাতা লিগ চলাকালীন কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মেহেরাজউদ্দিন ওয়াডু। তারপর থেকে সহকারী কোচ সাইদ রামান দায়িত্ব সামলেছেন। তার কোচিংয়েও ভালোই পারফরম্যান্স করছিল দল। এবার এই অভিজ্ঞ কোচ টিডি হিসেবে আসায় দলের আরও ভালো পারফরম্যান্স হবে বলে আশাবাদি ক্লাব কর্তারা।
ডেজান আন্তোনিচের পরিসংখ্যান (Mohammedan SC)
মহমেডানের নতুন টিডি হংকং, ইন্দোনেশিয়া ও চীনের একাধিক ক্লাবে কোচিং করানোর পাশাপাশি তিনি হংকং জাতীয় দলেরও প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর অধীনে হংকংয়ের ক্লাব কিটচি এসসি একাধিক ট্রফি জিতেছে। এছাড়া ইন্দোনেশিয়ার লিগেও তিনি কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। ডেজান ১৯৮৭ সালে যুগোস্লাভিয়া দলের হয়ে ‘ফিফা ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপ’ জয় করেছিলেন। মহমেডানকে সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এই অভিজ্ঞ হাই-প্রোফাইল কোচকে টেকনিক্যাল ডিরেক্টরের আসনে বসানো হলো।
আরও পড়ুন: Mohun Bagan vs Northeast: আইএসএলের শুরুতেই ধাক্কা, নর্থইস্টের কাছে হেরে অভিযান শুরু মোহনবাগানের
ফাইনাল হয়েও কোচের বিদায় (Mohammedan SC)
মহমেডানে হাই প্রোফাইল টিডি এলেও কোচ নেই। সরকারিভাবে নাম ঘোষণা করা সত্ত্বেও শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব নিতে নারাজ ব্রিটিশ কোচ জেমস প্যাট্রিক ম্যাকলুন (Mohammedan SC)। মহমেডান কর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন তাদের কাছে ভালো কোচ রয়েছেন। এখন দেখার মহমেডানের কোচ কে হন?



