Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আরও বিপাকে বাংলা রঞ্জি দল ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল (Abhishek Porel Arrest)। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে পেশ করা হবে চুঁচুড়া আদালতে।
তরুনীর সঙ্গে সম্পর্ক (Abhishek Porel Arrest)
জানা গিয়েছে, সারে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। তারা বিয়ে করবেন ঠিক ছিল। বিদেশেও গেছেন এক সঙ্গে। বছর দেরেক আগে তাদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি।
তরুণীর অভিযোগ (Abhishek Porel Arrest)
গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই গুরুত্ব বিবেচনা করে মগরা থানায় গিয়ে আইসি সৌমেন বিশ্বাস এবং ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিং মহাপাত্রর সঙ্গে কথা বলেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুঁয়ারভূষণ সিং। এরপরই তদন্ত শুরু করে মগরা থানার পুলিশ। অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর চন্দননগরের বাড়িতেও যায় পুলিশ। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
হাইকোর্টে অভিযোগ তরুণীর (Abhishek Porel Arrest)
পুলিশও আর কোনও পদক্ষেপ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই তরুণী পড়ুয়া। হাইকোর্ট অভিষেককে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেয়। তারপরই মঙ্গলবার অভিষেককে গ্রেফতার করল মগরা থানার পুলিশ।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারকে হুমকি, ঠাকুরপুকুর থানায় এফআইআর দায়ের
অভিষেকের কেরিয়ার (Abhishek Porel Arrest)
২০২২ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক (Abhishek Porel Arrest) হয় তার। রঞ্জি ট্রফি ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে বাংলার মিডল অর্ডারে ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া এবং চাপের মুখে রান করার ক্ষমতা রয়েছে। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে আইপিএলে প্রথম খেলার সুযোগ পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে আইপিএলে অভিষেক করেন। আইপিএলে ৩৫টি ম্যাচে তার মোট রান ৭৬৯। তাঁর গড় ২৫.৬৩ এবং সর্বোচ্চ স্কোর ৬৫। ৮০টি চার এবং ২৮টি ছয় রয়েছে তার নামে।



