Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজকীয় আভিজাত্য, ঐতিহ্য আর ভক্তির অপূর্ব মেলবন্ধনে এ বছর কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে জোকার ডায়মন্ড হারবার রোডের ডিটিসি সাদার্ন হাইটস (DTC Southern Heights) আবাসন। চলতি বছরে ষষ্ঠ বছরে পদার্পণ করল এই আবাসনের দুর্গোৎসব। রাজবাড়ির চিরন্তন সৌন্দর্য ও নিখুঁত স্থাপত্যশৈলী, এবারের পুজোর মূল আকর্ষণ।
রাজকীয় আভিজাত্যে মণ্ডপ ভাবনা (DTC Southern Heights)
পুরাতন রাজবাড়ির ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে দারুণ মুন্সিয়ানায় গড়ে তোলা হয়েছে এবারের পুজোমণ্ডপ (Durga Puja 2026)। জাঁকজমক, চমৎকার প্রতিসাম্য এবং ঐতিহাসিক ভাবনার ছোঁয়ায় পুরো চত্বরে রাজকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই আয়োজন স্থাপত্যের বাহ্যিক সৌন্দর্য প্রদর্শনেই সীমাবদ্ধ নয়। ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির খাঁটি পারিবারিক আবেগ, সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য এবং দেবী দুর্গার প্রতি গভীর ভক্তি। দিব্যশক্তির প্রতীক হিসেবে নয়, এখানে মা দুর্গাকে ঘরের পরম আদরের কন্যা হিসেবে বরণ করে নেওয়া হয়েছে।
উৎসবের বিশেষ মুহূর্তটিকে আরও রঙিন করে তুলতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)। ফিতে কেটে জমকালো এই পুজোর (Housing Complex Puja) আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা। পুজো কমিটির সভাপতি অসীম কুমার শীল এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বেহেরা জানিয়েছেন, ষষ্ঠ বর্ষের এই মাইলফলকটিকে স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখতে এবার নানা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল মহানায়ক উত্তমকুমারকে বিশেষ শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন, যা দর্শনার্থীদের নস্টালজিক করে তুলবে।

আরও পড়ুন: Durga Puja History: রাজা-জমিদারের ব্যক্তিগত পুজো থেকে জনতার উৎসব আজকের দুর্গাপুজো
ঐতিহ্য, সংস্কৃতি এবং ভক্তির ত্রিবেণী সঙ্গমে ডিটিসি সাদার্ন হাইটসের (DTC Southern Heights) পুজো এখন আবাসনের উৎসব নয়, দক্ষিণ কলকাতার অন্যতম দর্শনীয় ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পুজোর দিনগুলিতে তাই পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসার এক দারুণ ঠিকানা হতে পারে এই রাজকীয় মণ্ডপ।


