Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টুর্নামেন্টের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে (ISL YOUTUBE)। আর এই নতুন পদক্ষেপে শুরুতেই এক অভাবনীয় নজির তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের উন্মাদনা এবং পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ইউটিউবে আইএসএলের ম্যাচ উপভোগ করেছেন। আইএসএল কর্তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল দেশের গণ্ডি ছাড়িয়ে ফুটবলকে বিশ্বজুড়ে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপাতত সেই লক্ষ্যেই বিরাট সাফল্য মিলেছে।
প্রথম ম্যাচেই দারুণ দর্শকসংখ্যা (ISL YOUTUBE)
গত ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব ম্যাচ দিয়ে এই মেগা টুর্নামেন্টের সূচনা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিই প্রায় ৯০ লক্ষ মানুষ দেখেছেন, যার মধ্যে শুধুমাত্র ইউটিউবেই রয়েছে ৮৫ হাজারের বেশি ভিউ। হিন্দি এবং ইংরেজি—দুটি ভাষাতেই এই সম্প্রচার চলছে। ইংরেজি কমেন্ট্রিতে কেরালা ব্লাস্টার্স বনাম ইন্টার কাশী ম্যাচটিতে সাড়ে তিন লক্ষ ভিউ হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি, হিন্দিতে সর্বোচ্চ ভিউ হয়েছে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে, যেখানে ভিউ ছাড়িয়েছে লক্ষাধিক।
ফেডারেশনের নতুন উদ্যোগ (ISL YOUTUBE)
গত মরসুমে আইএসএলের সম্প্রচার নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। এফএসডিএল সরে যাওয়ার পর ফেডারেশনকে চরম সমস্যার মুখে পড়তে হয় এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হতে হয়েছিল। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করেছে ফেডারেশন ও ক্লাবজোট। টুর্নামেন্টকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে নতুন সিইও নিয়োগ করা হয় এবং এবার থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থায় টুর্নামেন্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: Manchester United: উত্তাল ওল্ড ট্রাফোর্ড, ক্লাবকর্তার বিরুদ্ধে লিসান্দ্রোর তোপ, সঙ্কটে ম্যান ইউ
বিনামূল্যে খেলা দেখার সুযোগ (ISL YOUTUBE)
কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ভারতেই নয়, বিশ্বের সমস্ত প্রান্তের ফুটবলপ্রেমীদের কাছে আইএসএল পৌঁছে দেওয়া হচ্ছে (ISL YOUTUBE)। এবারের টুর্নামেন্টে মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে এবং প্রতিটি ম্যাচই ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে। টিভির পর্দায় সোনি নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপের পাশাপাশি ইউটিউবের এই বিনামূল্যের পরিসেবা টুর্নামেন্টে দর্শকদের ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামী দিনে এই ভিউয়ের সংখ্যা আরও অনেক বাড়বে বলেই আশাবাদী আইএসএল কর্তারা।



