Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নেদারল্যান্ডসকে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাড়ালেন হরমনপ্রীত কৌরেরা (INDW)।
টানা দুই ম্যাচে জয় ভারতের (INDW)
ফুটবল বিশ্বকাপের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৯৫ রানে নেদারল্যান্ডসকে হারাল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ২০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১১৪ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস (INDW)।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক বাবেত্তে ডি লিড। এই সুযোগ হাতছাড়া করেনি ভারত। জাতীয় দলের ডেপুটি স্মৃতি মান্ধানা করেন ৪৭ বলে ৭৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ১টি ছয় দিয়ে। এরপর ওপেনার শেফালি ভর্মা করেন ৩৮ বলে ৫৫ রান। ১০টি চার রয়েছে তাঁর ইনিংসে। জেমিমা রদ্রিগেজ ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান। রিচা ঘোষ ৮ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন। দলের অধিনায়ক ১২ করেন। দীপ্তি শর্মা ২ বলে ১০ করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ২০৯ (INDW)।

নেদারল্যান্ডসের রয়ে দুটি উইকেট নিয়েছেন ক্যারোলিন ডি ল্যাঙ্গ। তিনি এই দুটি উইকেট নিতে খরচ করেছেন ৩২ রান। হেথার সিগার্সের দখলে রয়েছে একটি উইকেট, বিনিময়ে তিনি খরচ করেছেন ৩১ রান।
আরও পড়ুন: Smart Meter: স্মার্ট মিটার বাধ্যতামূলক করার প্রতিবাদ: আদালতে যেতে পারেন সরকারি কর্মচারীরা
নেদারল্যান্ডসের জয়ের জন্য দরকার ছিল ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে কেউই তেমন লড়াই করার মত ব্যাট করতে পারেননি। দলের হয়ে সবথেকে বেশি রান করেছেন লিড। ২৭ বলে তাঁর ২৮ রান এই বিশাল রান তোলার জন্য মোটেও আহামরি কিছু নয়। এছাড়া আরেক ওপেনার সিগার্স করেন ১৬ বলে ২১। এ ছাড়া ফেবে মকেনবোর ১৫ এবং স্টের কালিস ১৮ রান করেছেন। বাকি কেউ ১০-র গণ্ডি পার করতে পারেননি। ভারতের হয়ে শ্রী চরণী ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ২০ রানে ৩ উইকেট শেফালির। ২২ রানে ২ উইকেট নিয়েছেন নন্দিনী শর্মা। ২৬ রানে ১ উইকেট নেন দীপ্তি (INDW)।


