Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের ফ্ল্যাট পিচে ক্যারিবিয়ান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে একেবারে নাস্তানাবুদ হতে দেখা যায় ভারতীয় বোলিং আক্রমণকে (Sunil Gavaskar)। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৪৭ রানের বিশালাকার স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি শেরফেন রাদারফোর্ড ও শিমরন হেটমেয়েরের বিধ্বংসী ইনিংস ভারতীয় দলের কঙ্কালসার বোলিং পরিস্থিতিকে প্রকাশ্যে এনে ফেলে। পেসার মায়াঙ্ক যাদব ও আর্শদীপ সিং—দু’জনেই ৪ ওভার করে বল করে ৫২ রান করে বিলিয়ে দেন। তাঁদের তুলনায় কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট নেন প্রিন্স যাদব।
একই পিচে কিমো পলের পাঁচ উইকেট (Sunil Gavaskar)
যে পিচে ভারতীয় বোলাররা রান সামলাতে হিমশিম খাচ্ছিলেন, সেই একই পিচে বল হাতে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের পেসার কিমো পল। নিখুঁত বোলিং প্রদর্শনী করে তিনি তুলে নেন ৫টি উইকেট। যদিও ক্রিকেটারদের দাবি ছিল, নতুন এই উইকেটে মাঝেমধ্যে বল কিছুটা থমকে আসছিল এবং বাউন্সেও তারতম্য দেখা যাচ্ছিল। এই ধরণের উইকেটে পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিদীপ্ত বোলিং করার সুযোগ থাকলেও ভারতীয় পেসাররা তা কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হন।
পিচের অজুহাত উড়িয়ে গাভাস্কারের তোপ (Sunil Gavaskar)
ভারতীয় বোলিংয়ের এই ভরাডুবির পর কোনও প্রকার পিচের অজুহাত গ্রহণ করতে নারাজ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, বোলাররা যদি পরিকল্পনা অনুযায়ী সঠিক জায়গায় বল না ফেলতে পারেন, তবে উইকেটকে কাঠগড়ায় তুলে লাভ নেই। গাভাস্কার চাঁচাছোলা ভাষায় জানান, ভারতীয় ব্যাটার তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডি যখন জুটি বেঁধে দ্রুত রান তুলছিলেন, তখন ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও বেশ কিছু ভুল করেছিলেন। তাঁরা অতিরিক্ত ফুলটস করে রান দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তবে পরে ক্যারিবিয়ান বোলাররা তাঁদের লেংথে পরিবর্তন আনেন এবং নিখুঁত ইয়র্কার ব্যবহার করে ম্যাচে দারুণভাবে ফিরে আসেন, যা ভারতীয় বোলাররা করতে পারেননি।
আরও পড়ুন: ISL YOUTUBE: প্রথমবার ইউটিউবে আইএসএল সম্প্রচার, শুরুতেই রেকর্ড!
সঠিক লাইন-লেংথ (Sunil Gavaskar)
গাভাস্কারের মতে, পিচ যেমনই হোক না কেন, বোলারদের সঠিক লাইনে বল ফেলতে হবে (Sunil Gavaskar)। ব্যাটারের নাগালের মধ্যে বা ফুলটস বল ফেললে যে কোনোও পিচেই রান উঠবে। তাই নিজেদের দুর্বলতা ঢাকতে পিচ বা পরিবেশের দিকে আঙুল না তুলে বোলারদের নিজেদের কৌশল ও সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সানি। ভারতীয় দল শেষ টি-টোয়েন্টিতে নামার আগে বোলিং বিভাগে এই বড়সড় ত্রুটিগুলো কতটা শুধরে নিতে পারে, এখন সেটাই দেখার।



