Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফার কাছে আবেদন করে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (Argentina FIFA)। এর ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের হয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠে নামতে পারবেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও ডিফেন্ডার নাউয়েল মোলিনারা।
শাস্তির মুখে পড়ার কারণ (Argentina FIFA)
গত বিশ্বকাপ ফাইনালে ম্যাচ শেষের বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচ শাস্তির মুখে পড়েন। এর মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি পান পারেদেস, যাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া ডিফেন্ডার নাউয়েল মোলিনা ৭ ম্যাচের জন্য, ফরোয়ার্ড থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য এবং কোচদের একজন রবের্তো আয়ালার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান।
বাছাইপর্ব না থাকায় জটিলতা (Argentina FIFA)
সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞাগুলো প্রতিযোগিতামূলক অফিসিয়াল ম্যাচেই ভোগ করতে হয় (Argentina FIFA)। কিন্তু ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব খেলতে হবে না। অন্যদিকে, ২০২৮ সালের কোপা আমেরিকার আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও নেই। এই জটিলতা এড়াতে এএফএ ফিফার কাছে বিশেষ অনুরোধ জানায়, যেন নিষেধাজ্ঞাগুলো কেবল প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচেও কার্যকর করার অনুমতি দেওয়া হয়।
ফিফার অনুমোদন ও আর্থিক জরিমানা (Argentina FIFA)
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এই আবেদনে সাড়া দিয়েছে ফিফা (Argentina FIFA)। ফলে এখন থেকে প্রীতি ম্যাচেই নিজেদের নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে ফেলতে পারবেন পারেদেস ও মোলিনারা। এএফএ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও পার পেয়ে যাচ্ছেন না তারা; শাস্তির অংশ হিসেবে পারেদেস, মোলিনাদের পাশাপাশি ফিফার নিয়ম ভাঙার দায়ে আর্থিক জরিমানার মুখে পড়েছে খোদ এএফএ-ও।



