Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী বছর ২ অক্টোবর থেকে শুরু হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ ঘিরে এখন থেকেই বিশ্বজুড়ে চরম উন্মাদনা তৈরি হয়েছে (World Cup 2027)। টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি থাকলেও, আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী টিকিটের জন্য মানুষের আগ্রহ সব রেকর্ড ভেঙে দিয়েছে। খেলা শুরুর ঠিক এক বছর আগে, অর্থাৎ চলতি বছরের ১ অক্টোবর আইসিসি এই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। এরপরই শুরু হয় টিকিট ক্রয়ের প্রাথমিক প্রক্রিয়া।
১৪২টি দেশ থেকে কোটি কোটি আবেদন (World Cup 2027)
আইসিসির সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, সূচি প্রকাশের পর মাত্র ১২ দিনের মধ্যে অভাবনীয় সাড়া মিলেছে। বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ৪৪,২৩,৪১৭টি ব্যালট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আর এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সব মিলিয়ে টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১,৫০,৮৩,৭৫২টি। এই বিশাল সংখ্যাটি প্রমাণ করে যে বিশ্ব ক্রিকেটের এই মহাতিথির জন্য ক্রিকেটপ্রেমীরা কতটা মুখিয়ে রয়েছেন।
অনলাইন রেজিস্ট্রেশন (World Cup 2027)
অনলাইনে টিকিট পাওয়ার প্রক্রিয়ায় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত (ব্যালট রেজিস্ট্রেশন) করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট ম্যাচের জন্য একটি টিকিটেরই আবেদন করতে পারবেন, তবে তিনি চাইলে একাধিক ম্যাচের টিকিট বুকিংয়ের জন্য আবেদন করতে পারেন। এই কারণেই রেজিস্ট্রেশনের তুলনায় মোট আবেদনের সংখ্যা অনেকটাই বেশি। আগামী ২১ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এই রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া চলবে। আইসিসি জানিয়েছে, উপলব্ধ টিকিটের তুলনায় আবেদনের সংখ্যা বেশি হওয়ায় লটারির মাধ্যমে চূড়ান্ত ক্রেতা নির্ধারণ করা হবে এবং সফল আবেদনকারীদের ইমেলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: BENGAL Ranji: জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলার, দিল্লিকে ৯ উইকেটে ওড়াল লক্ষ্মীরতনের ছেলেরা
রো-কোকে ঘিরে বাড়তি আবেগ (World Cup 2027)
২০২৩ সালে ভারতের মাটিতে হওয়া একদিনের বিশ্বকাপে অপরাজিত ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদের (World Cup 2027)। মনে করা হচ্ছে, আগামী বছরের এই বিশ্বকাপই হতে চলেছে এই দুই অভিজ্ঞ তারকার কেরিয়ারের শেষ ৫০ ওভারের বিশ্বকাপ। ট্রফি জিতে দেশের মাটিতে বা আন্তর্জাতিক অঙ্গন থেকে সফলভাবে বিদায় নেওয়ার শেষ সুযোগ হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছেন ভক্তরা। আর সেই আবেগ থেকেই টুর্নামেন্টের এক বছর আগে টিকিটের লড়াইয়ে নামতে বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না সমর্থকরা।



