Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি ম্যাচ জিতে শহরে ফিরেই তিন দিনের ছুটি পেলেন মিগুয়েল ফিগুয়েরারা (Mohun Bagan)। গত ন’দিনে টানা তিনটি ম্যাচ খেলার ধকল ও ফুটবলারদের শারীরিক ক্লান্তি কাটাতেই পুজোর মধ্যে এই তিনদিন বিশ্রাম দিয়েছেন মোহনবাগান কোচ। আগামী বুধবার থেকেই ফের পুরোদমে অনুশীলনে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের পরবর্তী ম্যাচ ঘরের মাঠেই চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে, যা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ফিটনেস ঠিক হওয়ার সুযোগ (Mohun Bagan)
চেন্নাইয়িন ম্যাচে মাঠে নামার আগে কোচের হাতে বেশ কয়েকদিন সময় রয়েছে। এই দীর্ঘ প্রস্তুতি পর্বে দলের হালকা চোট-আঘাত পাওয়া ফুটবলারদের পুরোপুরি ফিট করে তুলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত শুক্রবারের ম্যাচে মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা সামান্য চোট পেলেও, তা যে মারাত্মক নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। শিল্ড জয়ের পর আইএসএল অভিযান শুরু করতে গিয়ে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরে ধাক্কা খেতে হয়েছিল মোহনবাগানকে। তবে দিল্লির বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে ২-১ গোলে জয় তুলে নিয়ে সেই প্রাথমিক ধাক্কা সাফল্যের সঙ্গেই সামলে উঠেছেন অনিরুদ্ধ থাপারা।
ফিরছেন জেমি ম্যাকলারেন
(Mohun Bagan)
গত দুই ম্যাচে মোহনবাগান ফুটবলারদের একের পর এক গোল মিস করার প্রবণতা কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচ ও সমর্থকদের। যদিও তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এখনও এই দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি; চোটের কারণে দিল্লির বিরুদ্ধেও তাঁকে গ্যালারিতে বসেই ম্যাচ দেখতে হয়েছিল। তবে চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে পর্যাপ্ত সময় হাতে থাকায়, টিম ম্যানেজমেন্ট প্রবল আশাবাদী যে ঘরের মাঠের এই ম্যাচে স্কোয়াডে ফিরে আসবেন জেমি। তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামলে দলের আক্রমণভাগ যে আরও অনেক বেশি ধারালো ও শক্তিশালী হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন : Sanju Samson: ভারতীয় ক্রিকেটের ঠাঁসা সূচি, বিস্ফোরক সঞ্জু স্যামসন
মিগুয়েলের গোলে ফেরা (Mohun Bagan)
মোহনবাগানের জন্য মিগুয়েল ফিগুয়েরার গোলের দেখা পাওয়াটা নিঃসন্দেহে দলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক (Mohun Bagan)। এরউইন শিল্ডে গোল পেলেও নর্থইস্টের বিরুদ্ধে জালের ঠিকানা খুঁজে পাননি তিনি। তবে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত গোল করে তিনি যে নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, তা পরিষ্কার। আইএসএলের প্রথম দুটি ম্যাচ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে চাওয়া মোহনবাগান কোচ দ্বিতীয় ম্যাচেই কাঙ্ক্ষিত জয় পাওয়ায় দলের উপর তৈরি হওয়া মানসিক চাপ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন।



