Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে (Chorbagan Pandal Tragedy) পদপিষ্টের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সোমবারই ৯ জনকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। চিকিৎসাধীন আরও দু’জনকে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে গুরুতর অবস্থায় যাঁরা আইটিইউ, আইসিইউ এবং এসআইসিইউতে রয়েছেন, তাঁদের এখনই বাড়ি ফেরানো হচ্ছে না।
কাদের কোথায় চিকিৎসা? (Chorbagan Pandal Tragedy)
সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার পর আহতদের (Chorbagan Pandal Tragedy) প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১২ জনের চিকিৎসা চলছিল। অন্যদিকে, দু’জনকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। পরে মোট ১৪ জন আহতকে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
তিন জন নিবিড় পর্যবেক্ষণে (Chorbagan Pandal Tragedy)
হাসপাতাল সূত্রের খবর, তিন জন এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। পরিস্থিতি অনুকূল থাকলে বুধবার অথবা বৃহস্পতিবার তাঁদের ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টির জেরে রাস্তায় যানজট তৈরি হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার তাড়ায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হন আরও ২৫ জন।
আরও পড়ুন: Tiger Shroff: ‘মুম্বইয়ে দাদাগিরি চলবে না’, টাইগার শ্রফের সঙ্গে দেখা করে কড়া বার্তা শিন্দের
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা এবং তাঁদের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একে একে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরে কিছুটা স্বস্তি ফিরলেও মর্মান্তিক এই ঘটনার রেশ এখনও কাটেনি।


