Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে অজিত আগরকরের জায়াগায় পশ্চিমাঞ্চলের রমেশ পাওয়ারকে নতুন জাতীয় নির্বাচক হিসেবে ঘোষণা করা হয়েছে (BCCI Chief Selector)। ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)—যেটির নেতৃত্বে ছিলেন অশোক মলহোত্র এবং যতীন পরাঞ্জপে—তাদের সুপারিশ ও সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়ারকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে। তাঁর খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের পারফরম্যান্সকেই এই নির্বাচনের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।
ক্রিকেটের অভিজ্ঞতা (BCCI Chief Selector)
রমেশ পাওয়ারের ক্রিকেটীয় কেরিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ভারতের হয়ে ২টি টেস্ট এবং ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ী জীবন শেষ করার পর তিনি কোচিং পেশার সঙ্গে যুক্ত হন। অতীতে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দল, রঞ্জি ট্রফিতে মুম্বই এবং গুজরাত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।
প্রজ্ঞান ওঝা নতুন দায়িত্ব (BCCI Chief Selector)
বোর্ডের নিয়ম অনুযায়ী, জাতীয় নির্বাচকদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকার কারণে প্রজ্ঞান ওঝাকে নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর ওঝা অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন। বর্তমানে এই কমিটিতে ওঝা ও পাওয়ার ছাড়াও অন্যান্য নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন আরপি সিংহ, অজয় রাতরা এবং শিবসুন্দর দাস।
আরও পড়ুন: Ranji Trophy Bengal: রনজি ট্রফিতে জয়ের মুখে বাংলা, স্পিনারদের দাপটে কোণঠাসা সার্ভিসেস
অজিত আগরকরের অবদান (BCCI Chief Selector)
নতুন দায়িত্ব ঘোষণার পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে বিদায়ী প্রধান নির্বাচক অজিত আগরকরকে আন্তরিক (BCCI Chief Selector) ধন্যবাদ জানানো হয়েছে। তাঁর কার্যকালে ভারতীয় দল বিশেষ সাফল্য অর্জন করেছে। তাঁর এই মেয়াদে ভারত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি এশিয়া কাপ এবং একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার গৌরব অর্জন করে।



