Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লির পালাম স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচে রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে (Ranji Trophy Bengal)। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও পিচের চরিত্র বজায় থাকল, যার ফলে দুই দলের ইনিংসই স্পিন ঘূর্ণির মুখে পড়ে ২০০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয়। তবে দুই ইনিংসে বাংলার বোলারদের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জয়ের প্রবল সম্ভাবনা নিয়ে মাঠ ছাড়ল অভিমন্যু ঈশ্বরণের দল।
বাংলার লিড (Ranji Trophy Bengal)
ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা ১৮৪ রান তোলে। অভিষেক পোড়েলরা ভালো শুরু করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের স্পিন আক্রমণের সামনে টিকতে পারেননি। এর জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৮৩ রান তোলে সার্ভিসেস। দ্বিতীয় দিনে বাংলার স্পিন ত্রয়ী আরও বিধ্বংসী রূপ ধারণ করেন। এই ম্যাচে কামব্যাক করা শাহবাজ আহমেদ একাই তুলে নেন ৪টি উইকেট। এছাড়া আমির গনি ৪টি এবং প্রদীপ্ত প্রামাণিক ২টি উইকেট শিকার করেন। সার্ভিসেসের অধিনায়ক রজত পালিওয়ারা সর্বোচ্চ ৪৮ রান করলেও বাংলার স্পিনারদের সামনে বাকি ব্যাটাররা আত্মসমর্পণ করেন। ফলস্বরূপ, সার্ভিসেসের প্রথম ইনিংস মাত্র ১২২ রানে গুটিয়ে যায় এবং প্রথম ইনিংসের সুবাদে গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা।
বাংলার ব্যাটিং বিপর্যয় (Ranji Trophy Bengal)
প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে বাংলা। সুদীপ ঘরামিরা দেড়শোর গণ্ডিও পেরোতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। অধিকাংশ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সার্ভিসেসের স্পিনার রাহুল সিং দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট তুলে নেন এবং পুলকিত নারাং পান ২ উইকেট। শেষ পর্যন্ত বাংলার দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে শেষ হয়, যার ফলে সার্ভিসেসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৯ রান।
আরও পড়ুন: Nishad Kumar: লং জাম্পে সোনা জয় নিশাদ কুমারের
তৃতীয় দিনের রোমাঞ্চ (Ranji Trophy Bengal)
ম্যাচের প্রথম দুই দিনে পিচের যা অবস্থা, তাতে কোনো দলই এখনও পর্যন্ত ২০০ রানের গণ্ডি পার করতে পারেনি (Ranji Trophy Bengal)। স্পিন সহায়ক উইকেটে সার্ভিসেসের পক্ষে ২০৯ রান তাড়া করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। যদি তৃতীয় দিনে সার্ভিসেস এই অসাধ্য সাধন করতে না পারে, তবে হাসতে হাসতে পূর্ণ পয়েন্ট চলে আসবে বাংলার ঝুলিতে। এর আগে প্রথম ম্যাচে দিল্লিকে হারানোর পর এই ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে বাংলার স্পিনাররা জয়ের ধারা বজায় রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।



