Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবলে কোচিং করাতে ফিরে এলেন মরোক্কান ফুটবল জাদুকর করিম বেঞ্চেরিফা (Mohun Bagan)। প্রাক্-আইএসএল যুগে ভারতীয় ফুটবলের প্রায় সমস্ত বড় ট্রফি জয় করা এই অভিজ্ঞ প্রশিক্ষক এবার নতুন ঠিকানায় নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন। ৫৮ বছর বয়সী এই কোচ বর্তমানে মালাপ্পুরম এফসি-র প্রধান কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সুপার লিগ কেরলে নতুন চ্যালেঞ্জ (Mohun Bagan)
আগামী দিনে সুপার লিগ কেরালায় নিজের মগজাস্ত্রের সফল প্রয়োগ করতে প্রস্তুত করিম বেঞ্চেরিফা। ভারতীয় ক্লাব ফুটবলে তাঁর পুরনো সাফল্য মালাপ্পুরম এফসি-র ডাগআউটেও নতুন আশার আলো দেখাচ্ছে। কেরলের ফুটবলপ্রেমীদের কাছে তাঁর এই আগমন অত্যন্ত রোমাঞ্চকর একটি মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
কাল থেকেই অনুশীলন শুরু (Mohun Bagan)
আজই কেরলে পা রেখেছেন করিম বেঞ্চেরিফা। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ক্লাব কর্তারা। সামান্য বিশ্রামের পরেই একেবারে পেশাদার মেজাজে নেমে পড়ছেন তিনি। কাল থেকেই নিজের নতুন ক্লাবের ফুটবলারদের নিয়ে অনুশীলনের ময়দানে কাজ শুরু করে দেবেন এই মাস্টারমাইন্ড।
আরও পড়ুন: Mohammed Siraj: সিরাজের বাক্যবাণে বিপাকে শ্রীলঙ্কা, স্লেজিংয়ে বাজিমাত ভারতীয় পেসারের
ভারতীয় ফুটবলে অবদান (Mohun Bagan)
একসময় চার্চিল ব্রাদার্স, মোহন বাগান (Mohun Bagan), সালগাওকর ও পুণে এফসি-র মতো ঐতিহ্যবাহী ক্লাবের সফল কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ফুটবলের অন্দরে তাঁর কৌশলগত দূরদর্শিতার জন্য তিনি ‘মাস্টার মাইন্ড’ নামেই সমধিক পরিচিত। তাঁর এই প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলে নতুন কোনও রূপকথার জন্ম দেবে কি না, এখন সেটাই দেখার।



