Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের নাগোয়ায় প্যারা এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটি ভারতের ক্রীড়াজগতে এক ঐতিহাসিক দিন হিসেবে নথিভুক্ত হলো (Para Asian Games 2026)। এদিন একদিনেই ভারতের ঝুলিতে এসেছে মোট ১৪টি পদক, যার মধ্যে রয়েছে ৫টি স্বর্ণপদক। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৩৫-এ এবং দেশ বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
দীপ্তির সোনা (Para Asian Games 2026)
এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একের পর এক রেকর্ড গড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ২৩ বছর বয়সি দীপ্তি জীবনজি ৪০০ মিটার দৌড়ের টি২০ ইভেন্টে ৫৬.৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে কেবল সোনা-ই জেতেননি, গড়েছেন প্যারা এশিয়াডের নতুন রেকর্ড। অন্যদিকে, ২০০ মিটার টি১২ ইভেন্টে ২৪.৮০ সেকেন্ডে ফাইনাল শেষ করে ভারতের জন্য আরও একটি সোনা এনে দেন সিমরন শর্মা, যা গেমসের নতুন রেকর্ড। এই ইভেন্টেই ভারত একটি ব্রোঞ্জ পদকও অর্জন করেছে।
ফিল্ড ইভেন্টে দাপট (Para Asian Games 2026)
ট্র্যাকের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও ভারতীয় খেলোয়াড়দের আধিপত্য বজায় ছিল। হাই জাম্পের টি৪৭ ইভেন্টে ২.০৪ মিটার লাফিয়ে গেমস রেকর্ড গড়ে নিজের দ্বিতীয় স্বর্ণপদক জয় নিশ্চিত করেন নিশাদ কুমার (তিনি এর আগে প্রথম দিন লং জাম্পেও সোনা জিতেছিলেন)। ডিসকাস থ্রোয়েও দারুণ সাফল্য এসেছে। এফ ৫১-৫৩ ইভেন্টে ১১.৬৬ মিটার দূরত্বে ডিসকাস ছুড়ে এশিয়ান রেকর্ড গড়ে সোনা জেতেন প্রণব সুরমা; এই ইভেন্টেই রুপো জিতেছেন রামরতন সিংহ।
এছাড়া, দিনের পঞ্চম সোনাটি আসে ছেলেদের ডিসকাস থ্রোয়ের এফ ৪৩/৪৪ ইভেন্ট থেকে। ৪৯.৭১ মিটার ছুড়ে সোনা জেতেন দেবেন্দ্র কুমার। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ইভেন্টের তিনটি পদকই নিজেদের করে নিয়েছে ভারত—দেবেন্দ্রর সোনা ছাড়াও রাকেশ রুপো এবং প্রদীপ কুমার ব্রোঞ্জ পদক জয় করেন।
আরও পড়ুন: Sanju Samson: থালাইভার প্রেমে বোল্ড আউট! টিকিটের জন্য সোজা ‘সঞ্চু-অ্যাকশন’
পদক সংখ্যা (Para Asian Games 2026)
সব মিলিয়ে প্যারা এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারত ৫টি সোনার পাশাপাশি ৬টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ পদক জিতেছে (Para Asian Games 2026)। উল্লেখ্য, গত আসরে ২৯টি সোনা জিতে ভারত পঞ্চম স্থানে শেষ করেছিল। চলতি আসরের দ্বিতীয় দিনেই ৩৫টি পদক অর্জন করায় ভারতীয় দলের ভবিষ্যৎ সাফল্য নিয়ে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা আরও বহুগুণ বেড়ে গেছে।



