Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ বিপক্ষের বোলিং বিভাগ নিজের ঝোড়ো ব্যাটিংয়ে একার হাতে ধ্বংস করছেন এই বিস্ময় বালক (Vaibhav Sooryavanshi)।
বৈভবকে নিয়ে ভবিষ্যদ্বাণী গাভাসকরের (Vaibhav Sooryavanshi)
পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের ৬ উইকেট জয়ের পিছনেও রয়েছে বৈভব সূর্যবংশীর অবদান। প্রতি ম্যাচেই তিনি রেকর্ড ভাঙছেন আবার রেকর্ড গড়ছেন। তাঁকে নিয়ে বহু প্রাক্তন ক্রিকেটারই আশাবাদী। অনেকের মতে ভারতীয় সিনিয়র দলে সুযোগ পান এই তরুণ সেনসেশন। ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সবার আগে দাবি তোলেন বৈভবকে সিনিয়র দলের অন্তর্গত করার। এর দাবিকে সমর্থন করেন অ্যালেন বর্ডারও (Vaibhav Sooryavanshi)।
পাঞ্জাবের বিরুদ্ধে খেলার শেষে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বৈভবের ব্যাটিং প্রসঙ্গে বলেন বৈভবের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি বলেন, ‘বৈভব যে শটগুলো খেলেছে তা সত্যিই দুর্দান্ত ছিল। এমনকি বাউন্ডারিতে ১০ জন ফিল্ডার থাকলেও তা আটকানো যেত না। ওর মধ্যে কোনও চাপ বা ভয় দেখা যায় না, কারণ ও তরুণ একজন ক্রিকেটার। তরুণ খেলোয়াড়রা সাধারণত প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত ভাবে না।’

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন বৈভব। যশস্বী জয়সওয়াল বৈভবকে স্ট্রাইক দেওয়ার পর প্রথম ওভারেই তাঁর সৌজন্যে ওঠে ১৫ রান। এই দিন তাঁর হাত থেকে বাদ পাননি লকি ফার্গুসন থেকে মার্কো জ্যানসেন। আক্রমণ করতে ছাড়েননি অর্শদীপ সিংকে। বৈভব মাত্র ১৬ বলে ৪৩ রান করে তিনি আউট হন। এর মধ্যেই তিনি ৪০০ রান করেন মাত্র ১৬৭ বলে। আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪০০ রানের রেকর্ড গড়লেন এই তরুণ তুর্কি।
আরও পড়ুন: PM Modi: বাংলার মানুষ এবার নির্ভয়ে ভোট দিচ্ছে: সভামঞ্চ থেকে বঙ্গ জয়ের বার্তা মোদির
আইপিএল-এ বৈভবকে দেখে ক্রিকেটবিশ্ব হতবাক। দেশের ওপারেও চর্চায় এই ১৫ বছরের বিস্ময় বালক। মন করেছেন তিনি পাকিস্তানিদের। প্রশংসা পাচ্ছেন সেখান থেকে। বৈভবকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এমনকি এক জনপ্রিয় এক টিভি ব্যক্তিত্ব মজা করে বলেন বৈভবের ব্যাটে ‘এআই চিপ’ লাগানো আছে। এর আগে বুমরাকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি (Vaibhav Sooryavanshi)।


