Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কেরলমের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরই (Kerala Governor Controversy) বিতর্কের কেন্দ্রে ওমপ্রকাশ মাথুর। লোকভবনের রান্নাঘরে আমিষ খাবার রান্না বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি, এমনই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস ও সিপিএমের দাবি, এই পদক্ষেপের পিছনে রয়েছে সংঘ পরিবারের খাদ্যসংস্কৃতি নিয়ন্ত্রণের রাজনীতি। যদিও লোকভবন সূত্রে দাবি, রাজ্যপালের ব্যক্তিগত খাদ্যাভ্যাস থেকেই এই নির্দেশের সূত্রপাত।
আমিষ খাবারে নিষেধাজ্ঞা (Kerala Governor Controversy)
শুক্রবার কেরলমের ২৯তম রাজ্যপাল হিসেবে শপথ নেন (Kerala Governor Controversy) ওমপ্রকাশ মাথুর। এর আগে তিনি সিকিমের রাজ্যপাল ছিলেন। শপথের পরই সংবাদমাধ্যমের একাংশে খবর ছড়ায়, লোকভবনের রান্নাঘরে আমিষ খাবার তৈরি নিষিদ্ধ করেছেন নতুন রাজ্যপাল। লোকভবন সূত্রে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে তাদের বক্তব্য, মাথুর কঠোর নিরামিষাশী এবং নিজের জন্য আমিষ খাবার তৈরি হোক, তা চান না। অন্য কর্মীদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
নির্দেশিকা প্রত্যাহারের দাবি বিরোধীদের
এই ব্যাখ্যায় অবশ্য সন্তুষ্ট নয় বিরোধীরা। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, কেরলমের খাদ্যসংস্কৃতিতে বৈচিত্র রয়েছে। উপকূলবর্তী রাজ্য হওয়ায় মাছ-সহ বিভিন্ন আমিষ খাবার বহু মানুষের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ। তাই লোকভবনে আমিষ রান্না বন্ধের নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ব্যক্তিগত ভাবে নিরামিষ খাওয়ার অধিকার যেমন রয়েছে, তেমনই অন্যের খাদ্যাভ্যাস বেছে নেওয়ার স্বাধীনতাও থাকা উচিত।
আরও পড়ুন: Durga Puja Liquor Sales: দুর্গাপুজোয় মদ বিক্রিতে বিপুল বৃদ্ধি, এক নম্বরে কোন জেলা?
সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনও এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, খাদ্যাভ্যাসের মতো ব্যক্তিগত বিষয়কে সাম্প্রদায়িক মেরুকরণের হাতিয়ার করা হচ্ছে।


