Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Emraan Hashmi) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে নতুন তথ্য। মুম্বই পুলিশের অপরাধদমন শাখার দাবি, টাইগারের উপর হামলার আগে সলমন খান, আমির খান এবং ইমরান হাশমীর বাড়ির আশপাশে নজরদারি চালানোর চেষ্টা করেছিল অভিযুক্তেরা। তবে একাধিক ক্ষেত্রে ঠিকানা খুঁজে না পাওয়ায় পরিকল্পনা সফল হয়নি বলে তদন্তকারীদের অনুমান।
প্রথম নিশানা ইমরান! (Emraan Hashmi)
পুলিশ সূত্রে খবর, প্রথমে ইমরান হাশমীর বাড়ির (Emraan Hashmi) খোঁজ করতে বলা হয়েছিল হামলাকারীদের। কিন্তু স্থানীয়দের জিজ্ঞাসা করেও ঠিকানা না পেয়ে তারা নিজেদের হ্যান্ডলারদের বিষয়টি জানায়। পরে সমাজমাধ্যমে টাইগার শ্রফের রিল দেখে তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিনেতা প্রতি রবিবার জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান, সেই তথ্যও সমাজমাধ্যম থেকেই পেয়েছিল অভিযুক্তেরা বলে দাবি পুলিশের।
কী জানা গেছে? (Emraan Hashmi)
এই ঘটনায় গ্রেফতার হওয়া চার অভিযুক্ত রাধা বর্মা, ববিতা রাও, কুণাল জামিনসিং এবং সুমিত সরোলিয়াকে আদালতে পেশ করা হলে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, হামলাকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁদের। তদন্তকারীদের বক্তব্য, কুণালের সঙ্গে বিশ্নোই গোষ্ঠী-ঘনিষ্ঠ অনিল পণ্ডিতের যোগাযোগ ছিল। অস্ত্র সরবরাহ এবং হামলার পর তা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েও তদন্ত চলছে।
গত ১৮ অক্টোবর জুহুর একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে বেরোনোর সময় টাইগারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চালক গুলিবিদ্ধ হলে অভিনেতা নিজেই গাড়ি চালিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই হামলার দায় বিশ্নোই গোষ্ঠী-ঘনিষ্ঠদের তরফে স্বীকার করা হয়েছে বলে খবর। ঘটনায় কারা জড়িত এবং হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


