Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: রাজ্যে পুরভোট ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তাপ। বিজেপির প্রার্থী হতে চেয়ে আবেদনের ঢল। দলীয় কার্যালয়ে রাখা বিশেষ ড্রপবক্সে জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজার আবেদনপত্র! মঙ্গলবারই ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। শেষ মুহূর্ত পর্যন্ত আবেদনপত্র জমা দিতে ভিড় দেখা যায় ড্রপবক্সের সামনে। সাড়ে চার হাজারের বেশি প্রার্থীর ভিড় থেকে শেষ পর্যন্ত কার কপালে টিকিটের (BJP Tickets) শিকে ছিঁড়বে, আর কে ছিটকে যাবেন? তা নিয়ে শুরু হয়ে গেছে নানা সমীকরণ।
তৃণমূলের বিক্ষুব্ধ বা দলবদলুরা কি পাবেন সুযোগ?
গোটা প্রক্রিয়ার মধ্যে সবথেকে চর্চিত প্রশ্ন, বিজেপির প্রার্থী তালিকায় কি জায়গা পেতে পারেন তৃণমূলের (TMC) নেতা কর্মীরাও? রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে আসা বহু নেতাই বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে পুরভোটেও (Bengal Municipal Elections) কি সেই ট্রেন্ড বজায় থাকবে? দলবদলু বা তৃণমূল শিবিরের ক্ষুব্ধ নেতারা টিকিট পাবেন? যদিও তৃণমূলের নেতা-কর্মীদের বিজেপির প্রার্থী করার বিষয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি।
আরও পড়ুন:Cyclone Arnab: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্র থেকে বাংলায় দুর্যোগের সতর্কতা
আবেদন করলেই কি মিলবে টিকিট? (BJP Tickets)
বিজেপির অন্দরমহল সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধু ড্রপবক্সে আবেদনপত্র ফেলে দিলেই কেল্লাফতে নয়। সাড়ে চার হাজার প্রার্থীর প্রত্যেকেই যে লড়াকু বা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। প্রতিটি আবেদন খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, প্রার্থীর নিজস্ব ভাবমূর্তি, এলাকায় গ্রহণযোগ্যতা এবং জয়ের সম্ভাবনার মতো কঠিন মাপকাঠিতে যাচাই করার পরেই চূড়ান্ত সিলমোহর পড়বে। সুতরাং, প্রাথমিক আবেদন জমা পড়া মানেই টিকিট (BJP Tickets) নিশ্চিত, এমনটা ভাবলে ভুল করবেন প্রার্থীরা।
আরও পড়ুন:CM Suvendu Adhikari: গঙ্গাভাঙন রুখতে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক মঙ্গলবার রাজধানীতে গেলেন মুখ্যমন্ত্রী
নজর এখন চূড়ান্ত তালিকার দিকে
সাড়ে চার হাজার টিকিটের (BJP Tickets) দাবিদারের মধ্যে শেষ পর্যন্ত কতজন নতুন মুখ জায়গা পাবে? পুরনো ও অভিজ্ঞদের পাল্লা কতটা ভারী হবে? অন্য দল থেকে আসা নেতারা কি শেষ হাসি হাসতে পারবে? প্রার্থী বাছাইয়ের এই পাহাড়ে ওঠার লড়াইয়ে বিজেপি নেতৃত্ব কীভাবে চূড়ান্ত তালিকা তৈরি করে, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।


