Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: গঙ্গার ভাঙন রোধে প্রয়োজনীয় (CM Suvendu Adhikari) পদক্ষেপ নির্ধারণ করতে মঙ্গলবার দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাটিলের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
তিন রাজ্যের মধ্যে আলোচনার উদ্যোগ (CM Suvendu Adhikari)
গঙ্গাভাঙন মোকাবিলায় কেন্দ্রের কাছে আগেই (CM Suvendu Adhikari) একটি বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছিল রাজ্যের সেচ দফতর। সেই প্রতিবেদনে ভাঙন রোধে পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই তিন রাজ্যের মধ্যে আলোচনার উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
পলি তোলা নিয়ে জট কাটানোর চেষ্টা (CM Suvendu Adhikari)
গঙ্গার ভাঙন রোধে নদীখাত থেকে পলি তোলা (CM Suvendu Adhikari) এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। রাজ্য সরকারের বক্তব্য বিহার সরকার গঙ্গা থেকে পলি তোলার কাজে অনাপত্তিপত্র দিলেও ঝাড়খণ্ডের তরফে এখনও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। ফলে প্রায় ১৬ কিলোমিটার এলাকায় পলি তোলার কাজ আটকে রয়েছে।
এই পরিস্থিতিতে তিন রাজ্যের মধ্যে সমন্বয় তৈরি করে কী ভাবে দ্রুত কাজ শুরু করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গার ভাঙনপ্রবণ এলাকাগুলিতে ক্ষয়ক্ষতি কমাতে কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ উদ্যোগের উপরেও গুরুত্ব দেওয়া হতে পারে।
মালদহের পরিস্থিতি খতিয়ে দেখেছে প্রশাসন
মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে মালদহের গঙ্গাভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। ওই এলাকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পরেই দিল্লির বৈঠকে যোগ দিতে গেলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর রাতের বিমানে কলকাতায় ফেরার কথা রয়েছে।
গঙ্গাভাঙন পশ্চিমবঙ্গের নদীতীরবর্তী এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। বিশেষ করে মালদহের মতো ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী সমাধানের জন্য আন্তঃরাজ্য সমন্বয় কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর থাকবে।


