Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে (Trump Assault Claim) ধর্ষণের গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন মিস সুইজারল্যান্ড বিয়াত্রিচে কেল। তাঁর দাবি, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে যৌন নির্যাতন করেছিলেন। এই অভিযোগ সামনে আসতেই মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও হোয়াইট হাউস অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এর পিছনে রয়েছে ডেমোক্র্যাটদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত।
কী অভিযোগ? (Trump Assault Claim)
ডেমোক্র্যাটিক পার্টির প্রকাশিত ৫৩ পাতার (Trump Assault Claim) একটি রিপোর্টে বিয়াত্রিচের অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় তাঁর বয়স ছিল ২৪ বছর। প্লাজা হোটেলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে মার্কিন ভিসা এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই সূত্রেই ট্রাম্পের ঘরে যাওয়ার পর তিনি যৌন হেনস্থার শিকার হন বলে দাবি করেছেন বিয়াত্রিচে।
আরও পড়ুন: Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, ১৫০ কিমি বেগে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে!
উঠেছে এপস্টাইনের নাম
এই ঘটনায় জেফ্রি এপস্টেইনের নামও উঠে এসেছে। বিয়াত্রিচের দাবি, এপস্টেইন নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন। উল্লেখ্য, এপস্টেইন যৌন অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে আন্তর্জাতিক স্তরে বিতর্কের কেন্দ্রে ছিলেন।


