Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনীতির পরিচিত পরিসরের বাইরে (Dr Sukanta Majumdar) এবার অভিনয়ের জগতে পা রাখলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবীন্দ্র সদনে মঞ্চস্থ ঐতিহাসিক নাটক ‘কেশরী হত্যা’-য় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাঁকে। তাঁর এই ভিন্ন ভূমিকায় অভিনয় ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। নাটক দেখতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্ব।
উপস্থিত ছিলেন কারা? (Dr Sukanta Majumdar)
রবীন্দ্র সদনে এদিন হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর (Dr Sukanta Majumdar) বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্ত, শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং জহর সরকার-সহ বিশিষ্টজনেরা। নাটক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত জানান, পেশাদার নাটকের আদলেই তৈরি হয়েছে এই প্রযোজনা। সেখানে বাজপেয়ীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। দর্শকদের অভিনয় ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কোন ভূমিকায় অভিনয়?
‘কেশরী হত্যা’ নাটকটি তৈরি হয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর রহস্যময় মৃত্যুর প্রেক্ষাপটে। পশ্চিমবঙ্গের নাট্যদল ‘রঙ্গ অপেরা’ এই গবেষণাধর্মী প্রযোজনার আয়োজন করেছে। নাট্যদলের প্রধান কৌশিক অধিকারী মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদারের উপস্থিতি ছিল এই মঞ্চায়নের অন্যতম আকর্ষণ।


