Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল:‘আশিকি ২’-এর সেই জনপ্রিয় সিগনেচার পোজ—বৃষ্টিভেজা রাতে ব্লেজারের আড়ালে নায়ক-নায়িকার চুম্বন—ফের যেন ফিরে এল ছোট পর্দায় (Bigg Boss Bangla)। তবে এবার সিনেমার পর্দায় নয়, ‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে। নন্দিনী দত্তের বিদায়বেলায় রাজবীর দে-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় চর্চার কেন্দ্রে। ব্লেজারের আড়ালে রাজবীরের সঙ্গে নন্দিনীর চুম্বনের দৃশ্য দেখে অনেকেই মজা করে বলছেন, ‘এ তো আশিকি ৩!’

বিদায়ের মুহূর্তেই আবেগঘন রাজ-নন্দিনী (Bigg Boss Bangla)
‘বিগ বস বাংলা’-র দুর্গে রাজবীর-নন্দিনী জুটিকে নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। তাঁদের বন্ধুত্ব, খুনসুটি এবং একে অপরের প্রতি টান বারবার নজর কেড়েছে। ফলে নন্দিনীর বিদায়ের খবর সামনে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীর-সহ অন্যান্য প্রতিযোগীরা। দুর্গ ছাড়ার আগে রাজ-নন্দিনীর সেই ঘনিষ্ঠ মুহূর্তই যেন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিল।
‘দাদার দরবারে’ এল বিদায়ের ঘোষণা (Bigg Boss Bangla)
রবিবারের ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, দর্শকদের ভোটে এবার দুর্গ ছাড়তে হবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে-সহ একাধিক প্রতিযোগী। তবে খেলার নিয়ম মেনে নন্দিনীকে বিদায় নিতে হয়।
কিন্তু গল্পে এল বড় চমক! (Bigg Boss Bangla)
নন্দিনীকে নিজের কাছে ডেকে নেন সৌরভ। এরপরই সামনে আসে রহস্য। জানানো হয়, এর আগে যারা দুর্গ থেকে বাদ পড়েছেন, তাঁদের বিগ বসের তরফে বিশেষ উপহার দেওয়া হয়েছিল। এবার নন্দিনীর সঙ্গে দেখা করতে চান খোদ বিগ বস। সেই নির্দেশ মেনেই তাঁকে পাঠানো হয় একটি গোপন জায়গায়।
দুর্গের পাশেই ‘সিক্রেট রুম’! (Bigg Boss Bangla)
সেখানেই অপেক্ষা করছিল আসল চমক। দুর্গের কাছেই একটি সিক্রেট রুমে রাখা হয়েছে নন্দিনীকে। সেখানে রয়েছে ডিসপ্লে, যার মাধ্যমে দুর্গের ভিতরে চলা বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পারবেন তিনি। পাশাপাশি হেডফোনের মাধ্যমে বিগ বস তাঁর সঙ্গে যোগাযোগ করবেন এবং নির্দেশ দেবেন।
আরও পড়ুন: Sealdah: ভাইরাল রাজুদার পকেট পরোটায় এবার প্রশাসনের নজর
নন্দিনী কি ফের ফিরবেন খেলায়?
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নন্দিনী কি সত্যিই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন? নাকি পুরো বিষয়টাই বিগ বসের বিশেষ পরিকল্পনার অংশ? সিক্রেট রুমে বসে তাঁকে কোনও গোপন টাস্ক দেওয়া হবে কি না, কিংবা পরবর্তীতে তাঁকে ফের মূল দুর্গে ফিরিয়ে আনা হবে কি না—সবটাই এখনও রহস্যে ঢাকা। ফলে দর্শকদের একাংশের ধারণা, ভোটের ফল নয়, বরং আরও বড় কোনও টুইস্টের জন্যই নন্দিনীকে আপাতত সরিয়ে রাখা হয়েছে। রাজ-নন্দিনীর চুম্বন যেমন নেটপাড়ায় ঝড় তুলেছে, তেমনই নন্দিনীর সিক্রেট রুমের রহস্য ‘বিগ বস বাংলা’-র খেলাকে আরও জমিয়ে তুলেছে।



