Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে ফুটবলারদের জোরালো শট সামলানো কঠিন (Real Madrid)। আর সেই শট সরাসরি গ্যালারিতে বসে থাকা কোনও খুদের গায়ে লাগলে তো কথাই নেই! রিয়াল মাদ্রিদ বনাম রেসিং স্যান্টান্ডার ম্যাচে তেমনই ঘটনা ঘটল। অরেলিয়ঁ চুয়ামেনির জোরালো শটে বল গিয়ে লাগে এক খুদে সমর্থকের গায়ে। আঘাত পেয়ে কেঁদে ফেলেছিল সে। তবে ম্যাচ শেষে সেই খুদে সমর্থকের মন ভালো করে দিলেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার।
সই করা জার্সি উপহার চুয়ামেনির (Real Madrid)
ম্যাচ শেষে ড্রেসিংরুমের কাছে ওই খুদে সমর্থকের সঙ্গে দেখা করেন চুয়ামেনি। শুধু খোঁজখবর নেওয়াই নয়, নিজের সই করা রিয়াল মাদ্রিদের জার্সিও উপহার দেন তিনি। মুহূর্তে বদলে যায় খুদের মন। যে ঘটনা থেকে দুঃখের স্মৃতি তৈরি হতে পারত, সেটাই হয়ে উঠল তার কাছে বিশেষ অভিজ্ঞতা।
এমবাপের রসিকতায় জমল পরিবেশ (Real Madrid)
খুদে সমর্থকের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিলিয়ান এমবাপেও। সতীর্থ চুয়ামেনিকে নিয়ে মজার ছলে তিনি বলেন, “এটা চুয়ামেনির দোষ, ও শট নিতে জানে না।” এমবাপের এই রসিকতায় পরিবেশ আরও হালকা হয়ে ওঠে। মাঠের বাইরেও ফুটবলারদের এই মানবিক মুহূর্ত নজর কেড়েছে সমর্থকদের।
তিন গোলে জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid)
ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং স্যান্টান্ডারকে ৩-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে তারা। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ২১ মিনিটে ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ৩৬ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ইয়ান দিয়োমান্দে।
আরও পড়ুন: Bengal Team: ইডেনে ফের বাংলার ব্যাটিং বিপর্যয়, ১৪৩ রানেই শেষ ইনিংস
লা লিগায় শীর্ষে বার্সেলোনা (Real Madrid)
এই জয়ের পরেও লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা (Real Madrid)। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। তবে ম্যাচের ফলের পাশাপাশি চুয়ামেনির মানবিক আচরণ এবং এমবাপের রসিকতাই আলোচনায় উঠে এসেছে।



