Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল আর্সেনাল (Arsenal)।
অবশেষে লক্ষ্যপূরণ (Arsenal)
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা। সেই অপেক্ষায় রয়েছে অনেক হতাশা, যন্ত্রণা আর ধৈর্য্য। অবশেষে সেই ধৈর্য্যর ফল মিলল। শেষ পর্যন্ত আবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল আর্সেনাল। বোর্নমাউথের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি ১-১ গোলে ড্র করতেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের খেতাব জয় জয়। এর আগে বহুবার খুব কাছাকাছি এসেও অধরা থেকেছে এই জয়ের স্বাদ। তবে ২০২৬ সালে সেই সব কাটিয়ে সাফল্য আসল ঘরে। এটা শুধু একটা ট্রফি নয় বরং অনেক রক্তক্ষরণের পর যুদ্ধ জয় (Arsenal)।
ট্রফি জেতার পর মাঠে তখন উৎসব নেমে আসে। চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ পর্যন্ত নিয়ে যেতে হলে এই ম্যাচ সিটি-কে জিততে হত কিন্তু এটা ড্র হওয়ার কারণে আগেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেল। কারণ আর্সেনাল এখন ধরা ছোঁয়ার বাইরে। দীর্ঘদিন ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত থেকে মিখেল আর্টেটার কোচিংয়ে বাজিমাত করল দল।

সোমবার বার্নেলের বিরুদ্ধে ১-০ গোলে জয়ে খেতাবের কাছাকাছি চলে আসেন তাঁরা। সিটি-র সঙ্গে পয়েন্টের পার্থক্য বেড়ে দাঁড়ায় ৫। এই মরশুমে ধারাবাহিকভাবে ভাল ফুটবল খেলে গেছেন গানার্সরা। গত মাসে সিটি-র কাছে হারের পর দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করে আর্সেনাল। সাফল্যের জন্য আর্সেনালকে অভিনন্দন জানিয়েছেন সিটি-র কোচ। পেপ বলেন, ‘আর্সেনাল, মিখেল, স্টাফ এবং প্লেয়ারদের প্রিমিয়ার লিগ জেতার জন্য অভিনন্দন। তোমাদের প্রাপ্য এটা (Arsenal)।’

ব্রিটেনের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন আর্সেনালকে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আর্সেনালের জন্য ২২ বছরের অপেক্ষা। তবে অবশেষে আমরা নিজের জায়গায় ফিরে এসেছি। আমরা চ্যাম্পিয়ন।’ তবে ম্যানচেস্টার সিটি-র কোচ আগেই জানিয়েছিলেন দলের উপর ক্লান্তির প্রভাব পড়তে পারে। কোথাও গিয়ে যেন সেটাই সত্যি হল আর হতাশ হতে হল সিটি-র সমর্থকদের।
আরও পড়ুন: River Mishap: খেলতে যাওয়াই কাল, নদীতে ডুবে মৃত্যু দুই ভাইয়ের!
এই খেতাব জয় আরেকটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর সেটা হল শুধু প্লেয়ারদের ভাল ফর্ম নয় ম্যাচ জিততে গেলে দরকার একে অপরের সঙ্গে ভাল সম্পর্ক। আসলে এখানেই পরিচয় পাওয়া যায় টিম গেম কাকে বলে। কারণ একটা দলের জেতার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হল দলের মধ্যে সকলের সঙ্গে সকলের ভাল সম্পর্ক। সেই ছবিই দেখা গেল মাঠে। একে অপরের ভুলে পাশা দাঁড়াচ্ছেন জোট বেঁধে লড়াই করছেন। দলের প্রতি দায়বদ্ধতা এবং মাথা ঠান্ডা রেখে লড়াই করার পণ অবশেষে কাটিয়ে দিল ২২ বছরের খরা। আবার EPL চ্যাম্পিয়ন আর্সেনাল (Arsenal)।


