Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বসের বাড়ি মানেই ঝগড়া, মনোমালিন্য, প্রেমের সমীকরণ (Bigg Boss Bangla 2026) আর নানা চমক। কিন্তু এবার সেই চেনা ছবির বাইরে গিয়ে এক অদ্ভুত ঘটনায় উত্তাল বিগ বস বাংলা। বাড়ির অন্দরে নাকি তৈরি হয়েছে ভৌতিক পরিবেশ! রহস্যজনক কিছু ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে প্রতিযোগীদের মধ্যে। সত্যিই কি বিগ বসের বাড়িতে ভূতের উপস্থিতি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?
ঘটনার সূত্রপাত (Bigg Boss Bangla 2026)
ঘটনার সূত্রপাত (Bigg Boss Bangla 2026) রান্নাঘরে। বাসন মাজতে গিয়ে আয়নায় এক মহিলার প্রতিবিম্ব দেখতে পান প্রতিযোগী নিরঞ্জন। আচমকা সেই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনে রান্নাঘরে থাকা তনুশ্রীও আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে সেই চিৎকার ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। কী দেখেছেন নিরঞ্জন, তা নিয়ে শুরু হয় আলোচনা।
ভৌতিক ঘটনা (Bigg Boss Bangla 2026)
এর পরেও নাকি অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। ওয়াশরুমের বাইরে থেকে হাসির শব্দ শুনতে পান প্রতিযোগীরা। আতঙ্কে সেখান থেকে ছুটে ঘরের ভিতরে চলে আসেন তাঁরা। ড্রয়িংরুমে সোফায় বসার পর আলো জ্বলা-নেভার ঘটনাও নজরে আসে। এমন পরিস্থিতিতে অভিনেতা সৌরভ দাসকেও বিগ বসের কাছে ভয় প্রকাশ করতে শোনা যায়। তিনি অনুরোধ করেন, যেন তাঁকে এভাবে ভয় না দেখানো হয়।
আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
এই ঘটনার আগে নন্দিনী দত্তকে পাঠানো হয়েছিল সিক্রেট রুমে। ফলে তাঁর সেখানে কী অভিজ্ঞতা হচ্ছে, তা নিয়েও দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সত্যিই কি কোনও ভৌতিক ঘটনা, নাকি বিগ বসের নতুন কোনও টাস্ক কিংবা প্র্যাঙ্ক?


