Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল (সুকৃতি ভট্টাচার্য): দুর্গাপুজোর পর কালীপুজোতেও রাতভর চলবে বাড়তি ট্রেন। কালীপুজোর রাতে শহর ও শহরতলির বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ে। সেই ভিড় সামাল দিতে এবং গভীর রাতে যাত্রীদের বাড়ি ফেরার সুবিধা করে দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। চলবে অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন (Special Train)। ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন রাত মিলিয়ে চালানো হবে ছয় জোড়া বিশেষ ট্রেন। নৈহাটি স্টেশনে থাকছে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা।
উৎসবের রাতে স্পেশাল ট্রেন (Special Train)
রেল সূত্রে খবর, ৮ ও ৯ নভেম্বর, ৯ ও ১০ নভেম্বর এবং ১০ ও ১১ নভেম্বরের মধ্যরাতে চলবে বিশেষ ট্রেন (Special Train)। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুরের মধ্যে অতিরিক্ত রেল পরিষেবা।
- শিয়ালদহ থেকে রাত ১১টায় ছাড়বে ডানকুনিগামী স্পেশাল ট্রেন
- রাত ১২টা ৫০ মিনিটে ছাড়বে বারাসতগামী ট্রেন
- বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে বনগাঁর উদ্দেশে ছাড়বে ট্রেন
- রাত ১টা ১০ মিনিটে হাসনাবাদের উদ্দেশে ছাড়বে বিশেষ ট্রেন
- শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে রানাঘাটগামী বিশেষ ট্রেন
- ব্যারাকপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে শিয়ালদহগামী বিশেষ ট্রেন
Vo: ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং শিয়ালদহ থেকেও বিভিন্ন সময়ে ছাড়বে ডাউন EMU স্পেশাল ট্রেন (Special Train)। এই ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে। উৎসবের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ উত্তর, রানাঘাট এবং বারাসতে চালকদল-সহ একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
নৈহাটি জংশনে থাকছে বিশেষ ব্যবস্থা
কালীপুজোর সময়ে নৈহাটির বড়মার দর্শনে যান লাখ লাখ ভক্তরা। তারজন্য নৈহাটি স্টেশনে থাকছে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা। ৮ থেকে ১৩ নভেম্বর, দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত প্ল্যাটফর্ম নম্বর ১ থেকে কোনও ট্রেন চলবে না। ওই সময় সমস্ত ট্রেন পরিচালনা করা হবে প্ল্যাটফর্ম নম্বর ৫ ও ৬ থেকে।
আরও পড়ুন:Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
৮ নভেম্বর রবিবার AC EMU লোকাল-সহ সমস্ত শহরতলির ট্রেন চলবে কর্মদিবসের সময়সূচি অনুযায়ী। ওই দিন শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি–শিয়ালদহ AC EMU লোকাল ট্রেন নম্বর ৩১৮৪৫/৩১৮৪৬ চালানো হবে। সাধারণত সোমবার থেকে শনিবার চলা এই ট্রেন ওই দিন ৩১৮৪৭/৩১৮৪৮-এর পরিবর্তে চলবে।
শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কালীপুজোর সময় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। অতিরিক্ত ট্রেন, স্ট্যান্ডবাই রেক এবং নৈহাটিতে বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


